TRENDING:

East Medinipur News: গ্রামের মাটি থেকে টিভির পর্দা! জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে মেচেদার কীর্তনীয়া, আনন্দে ভাসছে গোটা এলাকা

Last Updated:

East Medinipur News: কীর্তনের তালে তালে টিভির পর্দায় সুরের জোয়ার তুলতে তৈরি পূর্ব মেদিনীপুরের কীর্তনীয়া। তিনি রিয়্যালিটি শো-য়ে সুযোগ পাওয়ায় গোটা গ্রাম গর্বিত। স্থানীয়দের মতে, তাঁর সাফল্য গ্রামবাংলার সংস্কৃতির জয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শীঃ গ্রামের মাটি থেকে টিভির পর্দায় কীর্তনের সুর পৌঁছে দিতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের এক কীর্তনিয়া। ছোট থেকেই মনেপ্রাণে কীর্তনের সুর গেঁথে নিয়েছিলেন। তাঁর কীর্তনের সুরে মোহিত গ্রামবাংলার মানুষ। এবার কীর্তনের সুরে টিভির পর্দার দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত এই কীর্তনিয়া। জনপ্রিয় বেসরকারি চ্যানেলের একটি রিয়্যালিটি শো-য়ে সুযোগ পেলেন তিনি। এরপরেই উচ্ছ্বাসে ভাসল পরিবার সহ এলাকার মানুষ।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার কাছে বারাসতি গ্রামের বাসিন্দা রথীন্দ্রনাথ গোস্বামী পেশায় একজন কীর্তনীয়া। এই গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা রথীন্দ্রনাথবাবুর। দীর্ঘ ২২ বছর ধরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কীর্তন পরিবেশন করে চলেছেন। কীর্তন গানের পাশাপাশি বেদ, পুরাণ, ভাগবত, উপনিষদ সহ নানা শাস্ত্রে গভীর পাণ্ডিত্য তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। গ্রামের মন্দির সহ রাজ্যের বিভিন্ন জেলায় হরিনাম সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাঁর কণ্ঠের সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা। এবার সাধনার পথে দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও ঈশ্বরভক্তির ফল মিলল!

advertisement

আরও পড়ুনঃ খুদে ক্রিকেটারদের স্বপ্নপূরণের নতুন ঠিকানা! পুরুলিয়ায় আধুনিক পরিকাঠামো সম্পন্ন ক্রিকেট অ্যাকাডেমি, প্রশিক্ষণ দিচ্ছেন মুম্বইয়ের অভিজ্ঞ কোচ

একটি বাংলা টিভি চ্যানেলের রিয়্যালিটি শো-য়ে কীর্তন পরিবেশনের সুযোগ পেয়েছেন রথীন্দ্রনাথ গোস্বামী। গ্রামবাংলার লোকসংস্কৃতিকে টেলিভিশনের পর্দায় তুলে ধরার এই সুযোগ পেয়ে তিনি আবেগাপ্লুত। রথীন্দ্রনাথবাবু বলেন, “আমি শুধু ভগবানের নামকীর্তন করি। এত বড় মঞ্চে সেই সেবার সুযোগ পাওয়া আমার কাছে পরম প্রাপ্তি। এই যাত্রায় সবার আশীর্বাদ চাই।” তাঁর পরিবার, গ্রামবাসী ও ভক্ত মহলে ছিল আনন্দের হাওয়া।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

সব মিলিয়ে, ছোট্ট বারাসতি গ্রাম আজ গর্বিত— কারণ তাঁদেরই একজন রাজ্যের মঞ্চে নিজের সাধনার সুর ছড়াতে চলেছেন। গ্রামের মাটি থেকে এবার টিভির পর্দায় কীর্তনের সুর নিয়ে আসছেন মেচেদার বারাসতি গ্রামের রথীন্দ্রনাথ গোস্বামী। স্থানীয়দের মতে, এই সাফল্য শুধু একজন শিল্পীর নয়, গ্রামবাংলার সংস্কৃতিরও জয়। রথীন্দ্রনাথবাবুর কীর্তন বাংলার লোকঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে বলেই বিশ্বাস করেন অনেকে। টিভির মঞ্চে তাঁর এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ ও শুভেচ্ছার বন্যা বইছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: গ্রামের মাটি থেকে টিভির পর্দা! জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে মেচেদার কীর্তনীয়া, আনন্দে ভাসছে গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল