West Bengal Assembly Election 2026: অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ, বারাসতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজির
- Reported by:Amit Sarkar
- Published by:Salmali Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: আসন্ন বিধানসভাকে সামনে রেখে বারাসত পুলিশ জেলায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতি পর্যালোচনা করলেন পীযূষ পান্ডে। বৈঠকে আধিকারিকদের নিরপেক্ষতা বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বারাসত: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারাসত পুলিশ জেলার প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে এলেন পীযূষ পান্ডে। শুক্রবার বারাসত পুলিশ জেলায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বেঙ্গল পুলিশের দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, বারাসত রেঞ্জের আইজি, বারাসত পুলিশ জেলার এসপি, অতিরিক্ত এসপি, এসডিপিও এবং বিভিন্ন থানার ওসি-সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ ৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!
বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে জেলার প্রস্তুতি নিয়ে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
advertisement
advertisement
এছাড়াও, পীযূষ পান্ডে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা সম্পর্কে আধিকারিকদের বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি সকল আধিকারিককে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ পুলিশি পরিষেবা, নারী সুরক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের আস্থা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপরও জোর দেন ডিজি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 1:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Election 2026: অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ, বারাসতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ডিজির









