advertisement

Purulia News: খুদে ক্রিকেটারদের স্বপ্নপূরণের নতুন ঠিকানা! পুরুলিয়ায় আধুনিক পরিকাঠামো সম্পন্ন ক্রিকেট অ্যাকাডেমি, প্রশিক্ষণ দিচ্ছেন মুম্বইয়ের অভিজ্ঞ কোচ

Last Updated:

Purulia News: পুরুলিয়ার ক্রীড়াক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা! জেলার খুদে ক্রিকেটারদের আরও দক্ষ করে তুলতে তৈরি হয়েছে নতুন ক্রিকেট অ্যাকাডেমি। প্রশিক্ষণ দিচ্ছেন মুম্বইয়ের অভিজ্ঞ কোচ।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার ক্রিকেট অ্যাকাডেমি

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার খুদে স্কুল পড়ুয়াদের ক্রিকেট খেলায় দক্ষ করে তুলতে আদ্রায় তৈরি হল একটি ক্রিকেট অ্যাকাডেমি। আধুনিক পরিকাঠামো, উন্নত মানের প্রশিক্ষণ ব্যবস্থা এবং অভিজ্ঞ কোচের তত্ত্বাবধানে এই অ্যাকাডেমি ইতিমধ্যেই জেলার ক্রীড়ামহলে আশার আলো জাগিয়েছে। ১৩ বছর বা তার ঊর্ধ্বে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এখানে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবে।
এই অ্যাকাডেমিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, প্রতিটি বিভাগেই বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ আকর্ষণ, সুদূর মুম্বই থেকে আগত অভিজ্ঞ কোচ গুলাম শেখের সরাসরি প্রশিক্ষণ। তাঁর দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা ও দক্ষ দিকনির্দেশনায় তরুণ ক্রিকেটাররা ধাপে ধাপে নিজেদের পারফরম্যান্স উন্নত করতে পারবে বলে আশা অ্যাকাডেমি কর্তৃপক্ষের।
আরও পড়ুনঃ নদিয়ার শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা! শান্তিপুর কলেজে এবার ৪টি আধুনিক কোর্স, পঠনপাঠনের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন
এই উদ্যোগে অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তাঁদের কথায়, “পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় দক্ষতা অর্জন ও শিশুদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাকাডেমি।”
advertisement
advertisement
অন্যদিকে অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, “দীর্ঘদিন ধরেই একটি মানসম্মত খেলার মাঠ ও পেশাদার প্রশিক্ষণের অভাব অনুভূত হচ্ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন মাঠ তৈরি হওয়ায় এখন থেকে খেলোয়াড়রা আরও সুশৃঙ্খল ও উন্নত পরিবেশে অনুশীলন করতে পারবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোচ গুলাম শেখ জানান, “একটা ভাল খেলার মাঠের খুব প্রয়োজন ছিল। এখন সেই সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনে এই অ্যাকাডেমিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাব। এখান থেকেই ভবিষ্যতের প্রতিভা উঠে আসবে।” সব মিলিয়ে, আদ্রার কমলাস্থান ক্রিকেট অ্যাকাডেমি শুধু একটি প্রশিক্ষণকেন্দ্র নয়, বরং পুরুলিয়ার ক্রিকেটপ্রেমী খুদে ছেলেমেয়েদের স্বপ্নপূরণের এক নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: খুদে ক্রিকেটারদের স্বপ্নপূরণের নতুন ঠিকানা! পুরুলিয়ায় আধুনিক পরিকাঠামো সম্পন্ন ক্রিকেট অ্যাকাডেমি, প্রশিক্ষণ দিচ্ছেন মুম্বইয়ের অভিজ্ঞ কোচ
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement