advertisement

Nadia News: নদিয়ার শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা! শান্তিপুর কলেজে এবার ৪টি আধুনিক কোর্স, পঠনপাঠনের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন

Last Updated:

Nadia News: নদিয়ার শান্তিপুর কলেজে নতুন অধ্যায়ের সূচনা হল। কলেজে চারটি আধুনিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে একটি নতুন ভবন তৈরির কাজ।

+
শান্তিপুর

শান্তিপুর কলেজ

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ নদিয়া জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল শান্তিপুর কলেজ। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে চারটি আধুনিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পঠনপাঠনের ব্যবস্থা সহ একটি নতুন ভবন নির্মাণের শুভ সূচনা করা হয়েছে। এই উদ্যোগকে ঘিরে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপকরা জানান, এক সময় এই কলেজে কোনও স্থায়ী ফিক্সড ডিপোজিট ছিল না। অথচ প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হত। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গভর্নিং বডিতে ফিক্সড ডিপোজিট গঠনের প্রস্তাব দেওয়া হয়, পরবর্তীতে তা কার্যকর হয়। এর ফলে বর্তমানে কলেজের আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বসন্তের শুরুতেও বিদায় নিচ্ছে না ঠান্ডা! পাহাড়ে জমাটি শীতের আমেজ, উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন
এছাড়াও কলেজের একাধিক ক্যাজুয়াল নন-টিচিং কর্মী অবসরকালীন সময়ে পেনশনের সুবিধা না পাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় ভুগতেন। তাঁদের কথা মাথায় রেখে এবার অবসরকালীন সময়ে সম্মানিক প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
advertisement
advertisement
কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জীব কুমার পাখিরা জানান, নতুন ভবন নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ মিলিয়ে আনুমানিক খরচ প্রায় ১৫-২০ লক্ষ টাকা। নতুন ক্লাসরুমগুলিতে মূলত সদ্য চালু হওয়া কোর্সগুলির ক্লাস অনুষ্ঠিত হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজেশ্বর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: নদিয়ার শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা! শান্তিপুর কলেজে এবার ৪টি আধুনিক কোর্স, পঠনপাঠনের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement