advertisement

North Bengal Weather Today: বসন্তের শুরুতেও বিদায় নিচ্ছে না ঠান্ডা! পাহাড়ে জমাটি শীতের আমেজ, উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন

Last Updated:
North Bengal Weather Today: শীত কাটিয়ে বসন্ত শুরু হলেও উত্তরবঙ্গে ঠান্ডার স্পেল এখনও চলছে। কোথাও তাপমাত্রা তাপমাত্রা ৮-৯ ডিগ্রি, কোথাও আবার ১০-১১। উত্তরের কোন জেলায় আজ কেমন আবহাওয়া জানুন।
1/6
দেখতে দেখতে শীত শেষ হয়ে শুরু হয়েছে বসন্ত। একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাড়কাঁপানো ঠান্ডা আগেই বিদায় নিয়েছে। তবে উত্তরে এখনও শীতের স্পেল চলছে।

2/6
ভোরের দিকে কুয়াশা, আংশিক মেঘলা পাহাড়ে ঠান্ডার রেশ। সমতলেও মনোরম আবহ। দিনে তাপমাত্রার সামান্য হেরফের হলেও সন্ধ্যার পর ফের হালকা শীতের মুড।

3/6
শিলিগুড়িতে ভোরের দিকে কুয়াশা। মনোরম আবহ। তবে বেলা বাড়লেই সামান্য বাড়বে পারদ। তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে মেঘলা আকাশ, হিমেল হাওয়া বইছে। তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে আবার মেঘলা আকাশের মাঝেই উঁকি দিচ্ছে হালকা রোদ। ভরপুর ঠান্ডার মেজাজ। তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াস।

4/6
জলপাইগুড়িতে আজ আকাশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০২ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে আবার মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের আকাশে রোদ ঝলমল করছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

5/6
কোচবিহারে আজ পরিস্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের আকাশও মোটের উপর পরিষ্কার। হালকা ঠান্ডা রয়েছে। তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরের আকাশেও ঝলমলে রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

6/6
গঙ্গারামপুরেও আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরেও একই ছবি। বালুরঘাটে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।