TRENDING:

LPG Gas Cylinder Booking: বুকিং হল, ভর্তুকির টাকাও চলে এল, কিন্তু গ্যাস সিলিন্ডার পেলেন না গ্রাহক! লুকিয়ে বিক্রি হচ্ছে গৃহস্থের সিলিন্ডার, অভিযোগ

Last Updated:

অভিযোগ গ্যাস অন্য কাউকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে। গ্যাস সংস্থার অফিস জানিয়েছে এটা পোর্টালে সমস্যার ফলে হয়েছে। ওই ব্যক্তি যে সঠিক সময় গ্যাস পেয়ে যাবেন, তার আশ্বাস দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি , বীরভূম: গ্যাস বুকিং এর পর ডেলিভারি ম্যাসেজ ও ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে৷ কিন্তু বাড়িতে এখনও এসে পৌঁছল না গ্যাসের সিলিন্ডার৷ এই ঘটনা বীরভূমের সিউড়ির।এই বিষয়ে বীরভূমের সিউড়ীর রবীন্দ্রপল্লীর একটি গ্যাস কোম্পানির অফিসে অভিযোগ জানিয়েছেন বীরভূমের সিউড়ীর দুর্গাপুরের ও জীবধরপুর গ্রামের ২ বাসিন্দা।
গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এসেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢোকে। কিন্তু বাড়িতে আসেনি গ্যাসের সিলিন্ডার।
গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এসেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢোকে। কিন্তু বাড়িতে আসেনি গ্যাসের সিলিন্ডার।
advertisement

তাঁদের অভিযোগ তাঁর গ্যাস বুকিং করা হয়। তাঁর কাছে গ্যাস সিলিন্ডার ডেলিভারির ম্যাসেজ এসেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও ঢোকে। কিন্তু বাড়িতে আসেনি গ্যাসের সিলিন্ডার। অভিযোগ তাঁর গ্যাস অন্য কাউকে কালোবাজারি করে বিক্রি করা হয়েছে। গ্যাস সংস্থার অফিস জানিয়েছে এটা পোর্টালে সমস্যার ফলে হয়েছে। ওই ব্যক্তি যে সঠিক সময় গ্যাস পেয়ে যাবেন, তার আশ্বাস দেওয়া হয়েছে। অভিযোগকারীর নাম শেখ মুস্তাফা এবং শিব শংকর দাস৷ দু’জনেই এক অভিযোগ জানিয়েছেন৷ তাঁরা দু’জনেই এক সমস্যায় পড়েছেন৷ শেখ মুস্তাফা বাড়ি দুর্গাপুর সিউড়ি এবং শিব শংকর দাস জীবধরপুরের বাসিন্দা৷

advertisement

আরও পড়ুনGas Cylinder Alternative Cooking: শুধু ইনডাকশন নয়, আরও ৪টি উপায় গ্যাস ছাড়া রান্না হবে বাড়িতে, না থাকলে আজই অর্ডার করুন

এর আগে উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে এলপিজি গ্যাস সরবরাহ নিয়ে করে সমস্যার অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরেও অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার পৌঁছচ্ছে না। ফলে গৃহস্থালি থেকে শুরু করে গ্যাসনির্ভর বিভিন্ন পেশার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ।

advertisement

এলাকার বেশ কয়েকজন গ্রাহক জানিয়েছেন, বুকিং করার পর ডেলিভারির বার্তা এলেও বাস্তবে সেই সিলিন্ডার বাড়িতে পৌঁছতে দেরি হচ্ছে। হিঙ্গলগঞ্জের বাসিন্দা বাপি মণ্ডল জানান, তিনি গত ২০ ফেব্রুয়ারি গ্যাস বুকিং করেছিলেন। বুকিংয়ের পর ডেলিভারি সংক্রান্ত মেসেজ পেলেও এখনও পর্যন্ত তার বাড়িতে সিলিন্ডার পৌঁছয় নি। একই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন আরও বহু গ্রাহক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

সুপ্রতিম দাস

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Gas Cylinder Booking: বুকিং হল, ভর্তুকির টাকাও চলে এল, কিন্তু গ্যাস সিলিন্ডার পেলেন না গ্রাহক! লুকিয়ে বিক্রি হচ্ছে গৃহস্থের সিলিন্ডার, অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল