TRENDING:

East Medinipur News: জেলায় বড়সড় টোটো চুরি চক্র! ক্রেতা সেজে 'ফিল্মি' কায়দায় টোপ, পুলিশের ফাঁদে আন্তঃজেলা চোর চক্র

Last Updated:

East Medinipur News: পূর্ব মেদিনীপুর থেকে টোটো চুরি করে ভিন জেলায় পাচার। ফিল্মি কায়দায় ক্রেতার ছদ্মবেশে মহিষাদল পুলিশের বিরাট সাফল্য। হাতেনাতে পাকড়াও আন্তঃজেলা টোটো চোর চক্র। উদ্ধার ৯টি চোরাই টোটো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পর পর চুরি যাচ্ছিল টোটো। কিন্তু কোনওভাবেই চোরের হদিশ পাচ্ছিল না পুলিশ। তারপর ছক কষে মাঠে নামে পুলিশ। আর তাতেই আসে সাফল্য। চোর ধররা সেই কাহিনি রীতিমত সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। কখনও সাধারণ পথচারী, তো কখনও আবার টোটো কেনার ‘খদ্দের’ – ছদ্মবেশে ওত পেতেছিলেন তদন্তকারীরা। লক্ষ্য ছিল একটাই, মহিষাদল ও সংলগ্ন এলাকায় ত্রাস সৃষ্টি করা টোটো চোরদের জালে তোলা। শেষ পর্যন্ত সেই কৌশলেই এল বড় সাফল্য।
advertisement

ভিন জেলায় হানা দিয়ে চুরি যাওয়া ন’টি টোটো উদ্ধারের পাশাপাশি পাঁচ জন পাণ্ডাকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, শেষ কয়েক মাস ধরেই মহিষাদলে টোটো চুরির উপদ্রব বেড়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি বড় চক্র এর পিছনে কাজ করছে। তবে অভিযুক্তরা অত্যন্ত ধুরন্ধর হওয়ায় বারবার তাদের নাগাল পেতে বেগ পেতে হচ্ছিল। শেষমেশ ‘ফিল্মি’ কায়দায় টোপ ফেলার সিদ্ধান্ত নেন মহিষাদল থানার আধিকারিকরা।

advertisement

আরও পড়ুনঃ অনুষ্ঠানে যাচ্ছি বলে আর ফিরলেন না মা! পুলিশের ফোনে হাসপাতালে ছুটল ছেলে, তারপর যা হল চোখে দেখা দায়

ক্রেতা সেজে চোরদের সঙ্গে যোগাযোগ করেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। টোটো কেনার টোপ দিতেই পা দিয়ে ফেলে অভিযুক্তরা। আর তাতেই কেল্লাফতে। রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে মোট ন’টি চোরাই টোটো উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচ জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

advertisement

আরও পড়ুনঃ বৃন্দাবন তো অনেক ঘুরেছেন, ‘গুপ্ত বৃন্দাবন’ গিয়েছেন কখনও! মহাপ্রভুর পদধূলি ধন্য এই বৈষ্ণব তীর্থক্ষেত্রে লীলা করেছেন রাধাকৃষ্ণ

ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তারা পূর্ব মেদিনীপুর থেকে টোটো চুরি করে ভিন জেলায় পাচার করত। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, “আমাদের কাছে একটা বড়সড় সাফল্য এসেছে মহিষাদল থানার নেতৃত্বে। সম্প্রতি বিষ্ণুপদ পন্ডিত নামে এক টোটো চালক তার টোটো চুরি যাওয়ার অভিযোগ জানায়। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে চুরি হওয়া টোটোগুলি অন্য জেলায় বিক্রির চেষ্টা চলছে। এরপরই ছদ্মবেশে অভিযান চালানো হয়। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় কতদূর তা জানার চেষ্টা চলছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই সাফল্যে এলাকায় খুশির হাওয়া। বিশেষ করে যাদের জীবিকা এই টোটোর ওপর নির্ভরশীল, তারা পুলিশের এই ‘অপারেশন’-এর ভূয়সী প্রশংসা করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: জেলায় বড়সড় টোটো চুরি চক্র! ক্রেতা সেজে 'ফিল্মি' কায়দায় টোপ, পুলিশের ফাঁদে আন্তঃজেলা চোর চক্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল