TRENDING:

Book Fair: ব্যাপক ছাড়ে পছন্দের বই, হাফ দামেও মিলছে! বইপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ, স্টক শেষ হওয়ার আগে ঘুরে আসুন কাঁথি আদি বইমেলায়

Last Updated:

East Medinipur Book Fair: কাঁথি রাও রিক্রেয়েশন ক্লাবে শুরু হয়েছে বইমেলা। গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, বিজ্ঞানচর্চা, ইতিহাস, শিশু সাহিত্য থেকে রান্নার বই - সবই মিলছে এক ছাদের নিচে। ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ে মিলছে বই। বইমেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এখানে হাফ দামে মিলছে বই। ছাড়ের টানে ভিড় জমেছে ‘এই’ বইমেলায়। প্রথম দিন থেকেই প্রতিটি স্টলের সামনে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। কোথাও শিশুদের জন্য মনকাড়া গল্পের বই, কোথাও রঙিন ছবিতে সাজানো জ্ঞানবর্ধক প্রকাশনা। আবার কোথাও অ্যাডভেঞ্চার, রহস্য বা রোমাঞ্চ উপন্যাস ঘিরে কৌতূহলী পাঠকদের ভিড়। ছোট থেকে বড়, সবার জন্যই রয়েছে পছন্দমত বইয়ের সম্ভার। অনেকেই তালিকা হাতে বই খুঁজছেন। কেউ আবার নতুন লেখকের বই ঘেঁটে দেখছেন। বই কিনতে আসা পাঠকদের মুখে হাসিই যেন মেলার সার্থকতা।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আদি বইমেলার উদ্বোধনের পর থেকেই এই মেলা বইপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এ বছর মেলা পদার্পণ করল ২৪’তম বর্ষে। শহরের রাও রিক্রেয়েশন ক্লাব প্রাঙ্গনে বসেছে এই বইমেলা। প্রায় ৩৮টি স্টলে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতা তাঁদের সেরা সংগ্রহ সাজিয়ে রেখেছেন।

আরও পড়ুনঃ কাগজের কুমির চালায় সংসার! ঐতিহ্যের খেলনা বিক্রি করে দিনে দেড় হাজার আয়, ব্যবসায়ীর সুতোর টানে ফিরছে শৈশব

advertisement

গল্প, উপন্যাস, প্রবন্ধ, জীবনী, বিজ্ঞানচর্চা, ইতিহাস, শিশু সাহিত্য থেকে রান্নার বই – সবই মিলছে এক ছাদের নিচে। প্রতিটি স্টলেই বইয়ের রঙিন প্রচ্ছদ। যেন পাঠকদের হাতছানি দিচ্ছে। অনেকেই পরিবার নিয়ে এসে সময় কাটাচ্ছেন বইয়ের পাতায় ডুবে থেকে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি মেলায় আলাদা প্রাণ এনে দিয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প ও অনুপ্রেরণামূলক বই কিনতেও দেখা যাচ্ছে তাঁদের। সাধারণ পাঠকরাও ভিড় জমাচ্ছেন সমান উৎসাহে।

advertisement

আরও পড়ুনঃ অবৈধ দখলদারি, নদীর বুকে অবাধে ব্রিজ নির্মাণ! ক্রমশ নিস্তেজ হচ্ছে সরস্বতী, মনসামঙ্গল কাব্যে উল্লিখিত নদী আজ আবর্জনার স্তূপ

কাঁথি আদি বই মেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। সাংস্কৃতিক সম্পাদক ইভা মাইতি জানান, “দশ দিন ধরে বইয়ের সঙ্গে সংস্কৃতিরও মিলন ঘটবে এখানে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের পরিবেশনা, কুইজ, আবৃত্তি, নাচ ও সঙ্গীতানুষ্ঠান। উদ্বোধনের দিন থেকেই দর্শকদের ভিড় সেই আয়োজনের জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শুধু বই বিক্রি নয়, কাঁথির মানুষের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। প্রতিদিন আলাদা থিমে অনুষ্ঠান সাজানো হয়েছে, যাতে সব বয়সের মানুষ আনন্দ উপভোগ করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

মেলা প্রাঙ্গনে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে নাচ, গান, কবিতা আবৃত্তি ও নানা প্রতিযোগিতা। স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। অভিভাবকরাও সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন আনন্দঘন পরিবেশে। ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ে মিলছে বই। কোনও কোনও বই আবার হাফ দামে মিলছে। বইয়ের গন্ধ, আলো ঝলমলে স্টল আর সাংস্কৃতিক অনুষ্ঠানের রঙিন আবহ তৈরি হয়েছে মেলা প্রাঙ্গণে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Book Fair: ব্যাপক ছাড়ে পছন্দের বই, হাফ দামেও মিলছে! বইপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ, স্টক শেষ হওয়ার আগে ঘুরে আসুন কাঁথি আদি বইমেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল