TRENDING:

East Bardhaman News: ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে মুক্তির নতুন পথ! কাটোয়ায় চালু মহিলা ক্রেডিট সোসাইটি, কী কী সুবিধা মিলবে জানুন

Last Updated:

East Bardhaman News: ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে মহিলাদের নিস্তারের নতুন পথ। কাটোয়ায় চালু হল মহিলা পরিচালিত কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কাটোয়ায় ক্ষুদ্র ঋণের ফাঁদে জড়িয়ে পড়া মহিলাদের সমস্যার প্রেক্ষিতে এবার চালু হল মহিলা পরিচালিত কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি। কাটোয়া শহরের আশ্রয় ভবনে এই সোসাইটির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী, দাঁইহাটের চেয়ারম্যান সমর সাহা সহ অন্যান্যরা।
কাটোয়ায় চালু হল মহিলা পরিচালিত কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি।
কাটোয়ায় চালু হল মহিলা পরিচালিত কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি।
advertisement

বিধায়ক জানান, বেসরকারি মাইক্রোফাইন্যান্স সংস্থার উচ্চ সুদের চাপে বহু মহিলা আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। এই কো-অপারেটিভ তাঁদের স্বনির্ভর হওয়ার পথ দেখাবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রায় পাঁচ হাজার মহিলাকে সদস্য করা হয়েছে এবং ভবিষ্যতে তা দশ হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

আরও পড়ুনঃ দামোদর চরে শ্যাওলার ক্যানভাসে বসন্তের রঙ, শুকনো ডালে ফুটেছে কৃষ্ণচূড়া ও পলাশ! বর্ধমানের শিল্পীর চোখ জুড়ানো ল্যান্ড আর্ট

advertisement

মাত্র ২০০ টাকায় শেয়ার নিয়ে সদস্য হওয়া যাবে। এই সোসাইটির মাধ্যমে মহিলারা স্বল্প সঞ্চয়ের সুযোগ পাবেন এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ নিতে পারবেন। বিশেষ করে কাঁথা স্টিচ বা অন্যান্য হস্তশিল্পে যুক্ত মহিলারা উপকরণ কেনার জন্য আর মহাজনি ঋণের উপর নির্ভরশীল থাকবেন না।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুরসভার সিটি মিশন ম্যানেজার সৌম্য কোলে জানান, গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কাটোয়া ১ ও ২ ব্লকের অধিকাংশ পরিবারেরই আয় স্বল্প আয়। ফলে এই সোসাইটি সেই সকল পরিবারের জন্য বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে মুক্তির নতুন পথ! কাটোয়ায় চালু মহিলা ক্রেডিট সোসাইটি, কী কী সুবিধা মিলবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল