TRENDING:

Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম

Last Updated:

East Bardhaman Nipah Virus: আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা জানতে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা স্বাস্থ্যদফতর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নিপা ভাইরাসে আক্রান্ত এক নার্সকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ও মঙ্গলকোট এলাকায়। আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা জানতে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর। সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
কাটোয়া হাসপাতাল 
কাটোয়া হাসপাতাল 
advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি অসুস্থতা নিয়ে কাটোয়ার এক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে যান ওই তরুণী নার্স। চিকিৎসক জানান, ওই দিন তরুণী সংজ্ঞা হারানোর মতো উপসর্গের কথা বললেও জ্বর, শরীর ব্যথা কিংবা অন্য কোনও অস্বাভাবিক লক্ষণ তাঁর চোখে পড়েনি। তাই সেদিন বিষয়টি গুরুতর বলে মনে হয়নি বলেই জানান তিনি। এরপর ৩ জানুয়ারি ফের তরুণী অচৈতন্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: ছিনতাই সেরে মিষ্টির দোকানে ডিজিটাল পেমেন্টেই মিলল সূত্র, পুলিশের ফিল্মি কায়দায় অভিযান! জালে স্নাতক লোন এজেন্ট

সেখানে চিকিৎসকেরা তরুণীর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিস্থিতি আরও জটিল হওয়ায় পরিবারের তরফে তাঁকে পরে বারাসাতের নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। বারাসাত নারায়ণ হাসপাতালে পরীক্ষার পরই জানা যায়, ওই তরুণী নিপা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত তরুণী পেশায় একজন নার্স এবং বারাসাত নারায়ণ হাসপাতালেই কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের একটি গ্রামে। উল্লেখযোগ্যভাবে, গত ৩১ ডিসেম্বর তিনি চাকরির পরীক্ষা দিতে গুসকরা শহরে গিয়েছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুরবাসীর মুখে চওড়া হাসি, এবার মিল গেট দামেই মিলবে সুতো! সরকারি প্রকল্পে তাঁতিদের পোয়াবারো
আরও দেখুন

যদিও কাটোয়া শহরে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে, তবুও তিনি গ্রামের বাড়িতেই গিয়েছিলেন বলে খবর। সংক্রমণ ছড়ানো রুখতে প্রশাসন ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর, আক্রান্ত নার্সের গ্রামের বাড়ি সংলগ্ন এলাকা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের তরফে পরিবারের সদস্যদের বাড়ি থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। অযথা কাউকে বাড়িতে প্রবেশ না করার নির্দেশও দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল