TRENDING:

Purulia News: নতুন রূপে পুরুলিয়ার গর্ব! পলাশ ফুলের রঙে ক্যানভাস রাঙাচ্ছেন কাশীপুরের শিল্পী, চিত্রকর্মের দুনিয়ায় নয়া দিগন্তের সূচনা

Last Updated:

Purulia News: শিল্পীর ক্যানভাসে প্রকৃতির রং। রাসায়নিক রঙের বদলে পলাশ ফুলের রঙকে শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন পুরুলিয়ার শিল্পী। তাঁর হাতের জাদু ইতিমধ্যেই মানুষের নজর কাড়তে শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ পলাশ ফুলের রঙে অসাধারণ চিত্রকর্ম। প্রকৃতির রঙকেই ক্যানভাসে তুলে ধরে নজর কাড়ছেন পুরুলিয়ার যুবক রাজেন রায়। পুরুলিয়া জেলার গর্ব পলাশ ফুলের উজ্জ্বল লাল রঙ ব্যবহার করে তিনি আঁকছেন নানা ধরনের চিত্রকর্ম, যা ইতিমধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। প্রকৃতি থেকে সংগৃহীত পলাশ ফুলের রঙকে শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তৈরি করছেন অভিনব সব ছবি। তাঁর এই চিত্রকর্মে যেমন ফুটে উঠছে প্রকৃতির সৌন্দর্য, তেমনই ধরা পড়ছে শিল্পীর সৃজনশীলতা ও নতুন ভাবনা।
advertisement

রাসায়নিক রঙের পরিবর্তে সম্পূর্ণ প্রাকৃতিক রঙ দিয়ে ছবি আঁকার এই উদ্যোগ অনেকের কাছেই বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। পরিবেশবান্ধব এই শিল্পচর্চা শুধু নান্দনিকতাই বাড়াচ্ছে না, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককেও আরও গভীরভাবে তুলে ধরছে।

আরও পড়ুনঃ ডাক্তার নয়, রোগী দেখে ওষুধ দিচ্ছে ফার্মাসিস্ট! বাসন্তীর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

advertisement

পুরুলিয়ার কাশীপুরের যুবক রাজেন জানান, “আমাদের পুরুলিয়ার প্রকৃতি সত্যিই অপূর্ব। বিশেষ করে বসন্তের সময় যখন চারিদিকে পলাশ ফুলের উজ্জ্বল লাল রঙে পাহাড়-জঙ্গল রাঙিয়ে ওঠে, তখন সেই দৃশ্য মনকে অন্যরকম আনন্দে ভরিয়ে দেয়। ছোটবেলা থেকে এই প্রকৃতির মাঝেই বড় হয়ে উঠেছি। তাই সেই সৌন্দর্যকে নিজের মতো করে ক্যানভাসে তুলে ধরার ইচ্ছা অনেকদিনের।”

advertisement

View More

রাজেন আরও বলেন, “পলাশ ফুলের প্রাকৃতিক রঙ ব্যবহার করে যখন ছবি আঁকি, তখন মনে হয় যেন প্রকৃতির একটা অংশকেই শিল্পের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছি। নিজের জেলার এই অনন্য সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারছি, এটা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের বিষয়।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

শিল্পের প্রতি গভীর ভালবাসা থেকেই রাজেন পলাশ ফুলের রঙকে কাজে লাগিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের চিত্রকর্ম। তাঁর এই প্রচেষ্টা শুধু শিল্পচর্চাকেই সমৃদ্ধ করছে না, পাশাপাশি পুরুলিয়ার প্রকৃতি ও পলাশ ফুলের ঐতিহ্যকেও এক নতুনভাবে তুলে ধরছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: নতুন রূপে পুরুলিয়ার গর্ব! পলাশ ফুলের রঙে ক্যানভাস রাঙাচ্ছেন কাশীপুরের শিল্পী, চিত্রকর্মের দুনিয়ায় নয়া দিগন্তের সূচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল