TRENDING:

NIA at Malda: ঠিক কী ঘটেছিল মালদহে? এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, ঘটনাস্থলে পৌঁছল NIA-র দল

Last Updated:

এরপর শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দেয় যে, বুধবারের ঘটনার নিরপেক্ষ তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে হবে। প্রধান বিচারপতির সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কমিশন বৃহস্পতিবার রাতেই পদক্ষেপ করে। তারই জেরে আজ, শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ-র তদন্তকারী দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: গত বুধবার রাতে এসআইআর বিক্ষোভ চলাকালীন বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে আটকে রাখার ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই এনআইএ তদন্তের কথা ঘোষণা করেছিল কমিশন৷ আজ, শুক্রবার সেখানে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তকারী দল৷। মালদহে প্রথমে কালিয়াচক থানায় পৌঁছন তাঁরা। তার পরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কালিয়াচক থানা থেকে মোথাবাড়ির উদ্দেশে রওনা দেন।
মালদহে পৌঁছল এনআইএ
মালদহে পৌঁছল এনআইএ
advertisement

গত বুধবারের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থানীয় প্রশাসনকে রীতিমতো তুলোধনা করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ সরাসরি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে কর্তব্যরত মুখ্যসচিব, ডিজিপি, পুলিশ এবং জেলা শাসকেরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে৷ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এসাইআর-এর কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের৷

আরও পড়ুন : CID-ই গ্রেফতার করেছে! ধৃত মালদহের ‘মাস্টারমাইন্ড’ AIMIM নেতা, প্রচারসভা থেকে জানিয়ে দিলেন মমতা

advertisement

প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তাঁর কাছে খবর গিয়েছিল, ৭ জুডিশিয়াল অফিসার যার মধ‍্যে ৩ জন মহিলা ছিলেন তাঁদের কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়েছে। তারপরে রেজিস্ট্রারের তরফে সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে ব‍্যবস্থা নিতে বলা হয়। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপর মুখ্যসচিবকে বলার পরে আশ্বাস মিললেও কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি বলে জানান প্রধান বিচারপতি। এমনকি খাওয়া, জলটুকুও দেওয়া হয়নি জুডিশিয়াল অফিসারদের।

advertisement

এরপরেই শীর্ষ আদালত সিবিআই বা এনআইএ-কে দিয়ে বুধবারের ঘটনার নিরপেক্ষ তদন্ত করানোর নির্দেশ দেয় কমিশনকে৷ প্রধান বিচারপতির নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই এ বিষয়ে পদক্ষেপ করে কমিশন৷ আজ, শুক্রবার ঘটনাস্থলে পৌঁছল এনআইএ-র তদন্তকারী দল৷

আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

প্রসঙ্গত, ইতিমধ্যেই মালদহের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
NIA at Malda: ঠিক কী ঘটেছিল মালদহে? এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, ঘটনাস্থলে পৌঁছল NIA-র দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল