TRENDING:

Holi 2026: চৈতন্যদেবের দীক্ষাপ্রাপ্তির ভূমিতে রঙের খেলা, ময়দানে কাটোয়াবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস! বসন্ত উৎসবে ভক্তি আর সংস্কৃতি মিলেমিশে একাকার

Last Updated:

East Bardhaman Holi 2026: কাটোয়া শহরে এক বিশেষ আবেগে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্পূর্ণভাবে চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। ভক্তিমূলক গান, কীর্তন ও আবৃত্তির মধ্য দিয়ে ফিরেছে বৈষ্ণব ভাবধারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নিমাই একদিন এসে পৌঁছেছিলেন কাটোয়ায়। এখানেই তিনি কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন। সেই দীক্ষার পরেই নিমাই পরিচিত হন নতুন নামে, চৈতন্য মহাপ্রভু। আজ গোটা বিশ্ব তাঁকে এই নামেই চেনে ও শ্রদ্ধা করে। সেই ঐতিহাসিক স্মৃতিকে বুকে নিয়ে রাজ্যজুড়ে যখন বসন্ত উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে, তখন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরেও এক বিশেষ আবেগে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব।
advertisement

বিগত কয়েক বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কাশীরাম দাস বিদ্যায়তন মাঠ প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে এই উৎসব। এবছর উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। অনুষ্ঠান মঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে তাঁর মূর্তি। সকাল থেকেই বহু মানুষ সেই মূর্তির পদতলে আবির ছুঁয়ে প্রণাম জানাচ্ছেন। স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্পূর্ণভাবে চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। ভক্তিমূলক গান, কীর্তন ও আবৃত্তির মধ্য দিয়ে যেন ফিরে আসছে সেই বৈষ্ণব ভাবধারা।

advertisement

আরও পড়ুন: বছরের হাতেগোনা কয়েকটা দিন সংগ্রহ করা হয় পাতা, চাঁদের আলো ছাড়া এই চায়ের ফ্লেভার অসম্পূর্ণ! ‘মুনলাইট টি’র গোপন রহস্য ফাঁস

দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন কাটোয়ার এই বসন্ত উৎসবে। শহরের মানুষের কাছে এই অনুষ্ঠান এখন শুধুই একটি উৎসব নয়, এক আবেগ, এক ঐতিহ্য। সংস্থার সদস্য অপূর্ব দেবনাথ ও শ্রীকৃষ্ণ সরকার জানান, সাধারণ মানুষকে আনন্দ দিতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। সকলের সহযোগিতা, বিশেষ করে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সহায়তায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চৈতন্যদেবের দীক্ষাপ্রাপ্তির ভূমিতে রঙের খেলা, ময়দানে কাটোয়াবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা পৌলমী সরকার বলেন, “আমরা প্রতি বছরই আসি। এবছরও এসেছি আনন্দের সঙ্গে দিনটা কাটাতে।” জানা গিয়েছে, সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান দুপুর পর্যন্ত চলে। বিকেলে আবার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শুরু হয় দ্বিতীয় পর্ব, যা রাত্রি পর্যন্ত অব্যাহত থাকে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও আরও বৃহত্তর আকারে ও জাঁকজমকভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi 2026: চৈতন্যদেবের দীক্ষাপ্রাপ্তির ভূমিতে রঙের খেলা, ময়দানে কাটোয়াবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস! বসন্ত উৎসবে ভক্তি আর সংস্কৃতি মিলেমিশে একাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল