TRENDING:

Famous Momo Shop: দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু! সন্ধ্যে নামতেই ব্লগার, খাদ্যরসিকদের ভিড়

Last Updated:

Malda Famous Momo Shop: ছুটতে হবে না দার্জিলিং বা পাহাড়ে। পাহাড়ি স্টাইলের মোমো এবার মিলবে মালদহে। কুরকুরে মোমো, থুকপা, ঝোল মোমো, প্যান ফ্রাইড মোমো-সহ নানা স্বাদের পাহাড়ি পদ রয়েছে তালিকায়। দাম ৫০ টাকা থেকে শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ছুটতে হবে না দার্জিলিং বা পাহাড়ে। পাহাড়ি খাবারের খাঁটি স্বাদ এবার মিলবে মালদহেই। নেপালি-বাঙালি জুটির বিশেষ মোমোর স্বাদ নিতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন খাদ্যরসিকরা। শুধু চিকেন, ভেজ বা টাইফু নয়, এখানে মিলবে একাধিক রকমের মোমো। কুরকুরে মোমো, থুকপা, ঝোল মোমো, প্যান ফ্রাইড মোমো-সহ নানা স্বাদের পাহাড়ি পদ রয়েছে তালিকায়। ৫০ টাকা থেকে শুরু করে ১৬০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় এই দোকানে।
advertisement

দোকানের অন্যতম কর্ণধার সাঞ্জনা শেরপা একসময় দার্জিলিঙে এই বিশেষ মোমো তৈরি করে বিক্রি করতেন। পাহাড়ের সেই খাঁটি স্বাদ অক্ষুণ্ণ রেখেই এখন মালদহবাসীর রসনাতৃপ্তির দায়িত্ব নিয়েছেন তিনি। বর্তমানে মালদহ শহরের হায়দারপুর এলাকার বাসিন্দা সাঞ্জনা, বিয়ের পর গত তিন বছর ধরে রয়েছেন মালদহে। জেলাবাসীর পাহাড়ি স্বাদের চাহিদা পূরণে শহরে ইতিমধ্যেই গড়ে তুলেছেন দু’টি দোকান।

advertisement

আরও পড়ুনঃ জটিল অস্ত্রোপচারের জন্য আর দিল্লি-মুম্বই নয়! শিলিগুড়ির AINU-তে চালু অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার, বাড়তি অর্থ-সময়-ঝুঁকি থেকে রেহাই

View More

দার্জিলিং স্টাইলের মোমো মালদহে

সাঞ্জনা শেরপা জানান, “প্রায় দেড় বছর ধরে এই দোকান চলছে। স্বাদের পাশাপাশি দামও সাধ্যের মধ্যেই রেখেছি। একেবারে পাহাড়ি কায়দায় সুস্বাদু মোমো তৈরি করি। সন্ধ্যা নামলেই খাদ্যরসিকদের ব্যাপক ভিড় জমে।”

advertisement

আরও পড়ুনঃ সাঁওতালি ভাষায় সমাজ বদলের বার্তা! রাজ্য মঞ্চে ফুটে উঠল আদিবাসী নাট্য শিল্পীদের প্রতিভা, জমজমাট একাঙ্ক নাটক দেখুন

এক খাদ্যরসিক ক্রেতা রিয়া বিশ্বাস বলেন, “প্রায়ই এই দোকানে মোমো খেতে আসি। অন্যান্য মোমোর তুলনায় একেবারে আলাদা স্বাদ। পাহাড়ে গিয়ে যে সুস্বাদু মোমো খেয়েছিলাম, তারই স্বাদ পাই এখানে। নতুনত্বের পাশাপাশি দামও সাধ্যমত।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু
আরও দেখুন

মালদহ শহরের স্টেশন রোড সংলগ্ন কানির মোড় এলাকায় অবস্থিত এই বিশেষ পাহাড়ি মোমোর দোকান। পাহাড় বা দার্জিলিং ভ্রমণে যেতে না পারলেও, এই দোকান যেন মালদহবাসীর কাছে পৌঁছে দিচ্ছে পাহাড়ি খাবারের আসল স্বাদ। জেলার বিভিন্ন প্রান্ত থেকেও খাদ্যরসিকরা ছুটে আসছেন এই স্বাদ উপভোগ করতে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Famous Momo Shop: দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু! সন্ধ্যে নামতেই ব্লগার, খাদ্যরসিকদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল