advertisement

১২৪ জন বিডিওকে বদলির নির্দেশ! নির্বাচনের আগেই একাধিক প্রশাসনিক পদে বড় রদবদল নবান্নের

Last Updated:

নির্বাচনের আগেই রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল৷ ১২৪ জন বিডিওকে বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। গতকাল থেকে এখনও পর্যন্ত ২০০-এর কাছাকাছি অফিসারদের বদলির নির্দেশিকা জারি করল নবান্ন।

১২৪ জন বিডিওকে বদলির নির্দেশ! নির্বাচনের আগেই একাধিক প্রশাসনিক পদে বড় রদবদল নবান্নের
১২৪ জন বিডিওকে বদলির নির্দেশ! নির্বাচনের আগেই একাধিক প্রশাসনিক পদে বড় রদবদল নবান্নের
কলকাতা: রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল৷ ১২৪ জন বিডিওকে বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্য প্রশাসনে আজ ও রদবদল জারি। ১২৪ জন বিডিওকে বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। মূলত নির্বাচনকে মাথায় রেখে এই বদলির নির্দেশিকা জারি নবান্নের। গতকালই জেলাশাসক, এস.ডি.ও-দের বদলির নির্দেশিকা দিয়েছিল নবান্ন। গতকাল থেকে এখনও পর্যন্ত ২০০-এর কাছাকাছি অফিসারদের বদলির নির্দেশিকা জারি করল নবান্ন।
সুমিত গুপ্তাকে ডিএলআরএস, সঙ্গে কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ নিখিল নির্মল হচ্ছেন নদিয়ার জেলা শাসক (ডিএম)। সুরেন্দ্র কুমার মীণা দায়িত্ব পাচ্ছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সিইও পদে। অনশুল গুপ্তাকে কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সঙ্গে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের অতিরিক্ত দায়িত্ব। সিয়াদ এন হচ্ছেন উত্তর ২৪ পরগনার নতুন জেলা শাসক। বাঁকুড়াতেও জেলাশাসক বদল৷
advertisement
advertisement
advertisement
বাঁকুড়ার জেলাশাসক হলেন অনীশ দাশগুপ্ত। নদিয়ার নতুন জেলাশাসক সিয়াদ এন ছিলেন এর আগে বাঁকুড়ার জেলাশাসক৷ প্রসঙ্গত, নতুন জেলাশাসক হিসেবে বাঁকুড়ার দায়িত্ব নিতে চলেছেন ২০১৬ ব্যাচের আইএএস অফিসার অনীশ দাশগুপ্ত। এর আগে তিনি নদিয়া জেলার জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকেই বাঁকুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও তিনি কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
১২৪ জন বিডিওকে বদলির নির্দেশ! নির্বাচনের আগেই একাধিক প্রশাসনিক পদে বড় রদবদল নবান্নের
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement