advertisement

Yuva Sathi Scheme: চেক করুন অ্যাকাউন্ট, ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা! সকালে মমতার ঘোষণার পর বিকেলেই বড় আপডেট দিলেন মন্ত্রী

Last Updated:

Yuva Sathi Scheme: শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজই অ্যাকাউন্টে ঢুকে যাবে যুবসাথীর টাকা৷ বিকেলেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা

চেক করুন অ্যাকাউন্ট, ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা! সকালে মমতার ঘোষণার পর বিকেলেই বড় আপডেট দিলেন মন্ত্রী
চেক করুন অ্যাকাউন্ট, ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা! সকালে মমতার ঘোষণার পর বিকেলেই বড় আপডেট দিলেন মন্ত্রী
কলকাতা: শনিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজই অ্যাকাউন্টে ঢুকে যাবে যুবসাথীর টাকা৷ বিকেলেই ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা, জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
প্রসঙ্গত, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে দ্বিতীয় শুরুতেই যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ যুবসাথী প্রকল্প ও ভূমিহীন খেতমজুর দুই নতুন প্রকল্পের টাকা আর পয়লা এপ্রিল থেকে নয়, আজ শনিবার থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, জানিয়ে দিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
মমতা জানিয়েছেন, যুবসাথীতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি তরুণ-তরুণী আবেদন করেছিলেন। তাঁদের বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর এপ্রিল পর্জন অপেক্ষা নয়, বাংলা নববর্ষের অনেক আগেই সরকারি এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করছে সুবিধাভোগীদের ব্যাঙ্কে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২১ থেকে ৪০ বছর বয়সি তরুণদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছে রাজ্যে। সরকারি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা।
advertisement
মমতা এদিন স্পষ্ট করে দিলেন, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্ট-এ ঢোকা শুরু করছে। মমতা এদিন বলেন, “দুটো প্রোগ্রাম এনেছিলাম। বাজেটে যুবসাথী আর খেত মজদুর। এই খেত মজদুর প্রকল্পে যাতে যাঁদের এক কাঠা জমি আছে তাঁরাও টাকা পান সেদিকে খেয়াল রাখা হয়েছে। ভাগচাষীতে তাঁরা পেতেন না। তাঁদেরও ৪০০০ টাকা করে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Scheme: চেক করুন অ্যাকাউন্ট, ঢুকে গিয়েছে যুবসাথীর টাকা! সকালে মমতার ঘোষণার পর বিকেলেই বড় আপডেট দিলেন মন্ত্রী
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement