advertisement

Malda News: সাঁওতালি ভাষায় সমাজ বদলের বার্তা! রাজ্য মঞ্চে ফুটে উঠল আদিবাসী নাট্য শিল্পীদের প্রতিভা, জমজমাট একাঙ্ক নাটক দেখুন

Last Updated:

Malda News: মালদহের দুর্গাকিঙ্কর সদনে অনুষ্ঠিত হয়েছে রাজ্যস্তরের একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট নয়টি জেলার আদিবাসী নাট্যদল অংশগ্রহণ করেছে। সাঁওতালি ভাষায় তুলে ধরা হল বাল্যবিবাহ ও নারী পাচার রোধের বার্তা।

+
সাঁওতালি

সাঁওতালি ভাষায় নাট্য প্রদর্শনী

মালদহ, জিএম মোমিন: প্রত্যন্ত এলাকায় পৌঁছাবে এবার সাঁওতালি ভাষায় সমাজের বিশেষ বার্তা। রাজ্যস্তরের নাট্য প্রতিযোগিতার মঞ্চ থেকে বাল্যবিবাহ ও নারী পাচার রোধে সাঁওতালি ভাষায় অভিনব নাটক প্রদর্শনী করলেন আদিবাসী নাট্য শিল্পীরা। এদিন মালদহ শহরের দুর্গাকিঙ্কর সদনে অনুষ্ঠিত রাজ্যস্তরের একাঙ্ক নাট্য প্রতিযোগিতার মঞ্চ থেকে এমন গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা উঠে আসে।
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট নয়টি জেলার আদিবাসী নাট্যদল অংশগ্রহণ করে। সাঁওতালি ভাষায় পরিবেশিত নাটকগুলিতে বিশেষভাবে তুলে ধরা হয় বাল্যবিবাহ রোধ, নারী পাচার প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা।
advertisement
advertisement
সাঁওতালি নাট্য প্রতিযোগিতা
সাঁওতালি নাট্য প্রতিযোগিতা
আজও বহু আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও সচেতনতার অভাবে বাল্যবিবাহ, নারী পাচার-সহ একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। সেই প্রেক্ষিতেই স্থানীয় ভাষায় নাটকের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। আদিবাসী উন্নয়ন দফতরের প্রকল্প আধিকারিক চৈতালি দত্ত জানান, “মাতৃভাষায় পরিবেশিত নাটক সহজে মানুষের মনে দাগ কাটে এবং বার্তা গ্রহণযোগ্যতাও বাড়ায়। কীভাবে বাল্যবিবাহ রোধ ও নারী পাচার প্রতিরোধ করা যায় এবং এ ক্ষেত্রে কী কী করণীয়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয় সাঁওতালি ভাষায় পরিবেশিত নাটকের মাধ্যমে।”
advertisement
আরও পড়ুনঃ শেষ পাতে ডেজার্ট মাস্ট! বাজার কাঁপাচ্ছে বারবি কুলফি, বিয়েবাড়ি হোক কিংবা মেলা এই ‘ঝুড়ি আইসক্রিম’ চেটেপুটে খাচ্ছে সবাই
নাটকে অংশগ্রহণকারী এক নাট্যশিল্পী গোপিরাম সরেন জানান, “শুধু সামাজিক বার্তাই নয়, আদিবাসী সমাজের বর্তমান জীবনযাপন, নিত্যদিনের প্রয়োজনীয়তা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিকও এই মঞ্চে তুলে ধরা হয়েছে। নিজ ভাষায় এত বড় মঞ্চ থেকে সমাজের উদ্দেশ্যে বার্তা তুলে ধরতে পেরে খুব ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে সংস্কৃতির মাধ্যমকে কাজে লাগানোর এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে উপস্থিত দর্শক ও সংস্কৃতি মহলে। প্রত্যন্ত অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে নাট্যচর্চার মাধ্যমে এমন সামাজিক বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অভিমত অনেকের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: সাঁওতালি ভাষায় সমাজ বদলের বার্তা! রাজ্য মঞ্চে ফুটে উঠল আদিবাসী নাট্য শিল্পীদের প্রতিভা, জমজমাট একাঙ্ক নাটক দেখুন
Next Article
advertisement
সুপ্রিম নির্দেশ মেনে চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
  • ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শাসক দলের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement