advertisement

Ice cream: শেষ পাতে ডেজার্ট মাস্ট! বাজার কাঁপাচ্ছে রাবরি কুলফি, বিয়েবাড়ি হোক কিংবা মেলা এই 'ঝুড়ি আইসক্রিম' চেটেপুটে খাচ্ছে সবাই

Last Updated:

Ice cream: আমুল দুধ দিয়ে হাতে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে এক ধরণের আইসক্রিম। যার নাম দেওয়া হয়েছে রাবরি কুলফি। মুর্শিদাবাদ জেলার কান্দিতে মেলায় দেখা গেল অভিনব এই আইসক্রিম। দাম মাত্র ৩০ টাকা।

+
কুলফি

কুলফি আইসক্রিম

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কথাতেই আছে ভোজন রসিক বাঙালি। আর বাঙালি যে খেতে ভালবাসে তা বলে বোঝানো যাবে না। চপ থেকে আইসক্রিম মুখরোচক হলেই তা পেট পুরে খেতে ওস্তাদ বাঙালিরা। আর যদি সময়ের অবসরে আইসক্রিম হয় তাহলে তো আর কোনও কথায় নেই। বর্তমানে বিদায় নিচ্ছে শীত। আর শীত বিদায় নিতেই বসন্তের আগমন মেলায় দেদার বিক্রি হচ্ছে হাতে গরম ঝুড়ি আইসক্রিম। আর সেই আইসক্রিম কিনতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।ক্রেতারা মেজেছে সেই আইসক্রিম খেতে।
আমুল দুধ দিয়ে হাতে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে এক আইসক্রিম। যার নাম দেওয়া হয়েছে রাবরি কুলফি। মুর্শিদাবাদ জেলার কান্দিতে মেলায় দেখা গেল অভিনব এই আইসক্রিম। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে আগত ব্যবসায়ীরা এই আইসক্রিম তৈরি করে বিক্রি করছেন। দৈনিক ৫০০ টাকার কাছাকাছি বিক্রি হয় বলে দাবি ক্রেতাদের।
আরও পড়ুনঃ ৫১ পীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দির! ভগ্নপ্রায় নাটমন্দিরের সংস্কার কাজ শুরু হল, নির্বিঘ্নে পুজো দিতে পারবেন ভক্তরা
আইসক্রিম যা কথ্য বাংলাতে কুলফি নামেও পরিচিত, এক প্রকারের ডেজার্ট। যা বরফ ও চিনি এবং প্রধানত দুধের সমন্বয়ে তৈরি করা হয়। তবে বিক্রেতাদের কথায়, এই আইক্রিমের স্বাদ মূলত কুলফির মতো। মেলা হিসেবে আট থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটা রাবরি কুলফি হিসেবে পরিচিত। এই কুলপি তৈরিতে চকো চিপস, চকো রাইস উপকরণ লাগে। ৩০ টাকা প্রতি প্লেট হিসেবে বিক্রি করা হয়ে থাকে এই ঝুড়ি আইসক্রিম বা লাইভ আইসক্রিম। যদিও আইসক্রিম খেতে আসা ক্রেতাদের কথায়, মুখরোচক লোভনীয় এই বাবরি কুলফি আইসক্রিম স্বাদে অতুলনীয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ice cream: শেষ পাতে ডেজার্ট মাস্ট! বাজার কাঁপাচ্ছে রাবরি কুলফি, বিয়েবাড়ি হোক কিংবা মেলা এই 'ঝুড়ি আইসক্রিম' চেটেপুটে খাচ্ছে সবাই
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement