advertisement

Bargabhima Temple: ৫১ সতীপীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দির! ভগ্নপ্রায় নাটমন্দিরের সংস্কার কাজ শুরু হল, নির্বিঘ্নে পুজো দিতে পারবেন ভক্তরা

Last Updated:

Bargabhima Temple: ৫১ সতীপীঠের একপীঠ হল তুমলুকের বর্গভীমা মন্দির। কালের নিয়মে এই মন্দিরের একাংশ ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। অবশেষে বর্গভীমা মন্দিরের সংস্কার কাজ শুরু হয়েছে।

+
বর্গভীমা

বর্গভীমা মন্দির

তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: ঐতিহ্যবাহী ৫১ পীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দিরের সংস্কার কাজ শুরু হয়েছে। দেবী বর্গভীমা হলেন পূর্ব মেদিনীপুর জেলা এবং তমলুকের প্রধান দেবী। এই অতি প্রাচীন মন্দিরের স্থাপত্যকাল জানা যায়নি। এই মন্দির নির্মাণ করেছিলেন তাম্রধ্বজ রাজা। পুরাণে বর্ণিত এই মন্দির ৫১ সতীপীঠের একপীঠ। কালের নিয়মে এই মন্দিরের একাংশ ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। এই মন্দিরের একটি অংশের সংস্কার শুরু হয়েছে।
ইতিহাস আর ভক্তির মেলবন্ধনে গড়ে উঠেছে প্রাচীন বন্দরনগরী তমলুক। আর সেখানেই গড়ে উঠেছে সতীর ৫১ পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দির। বছরের শুরুতেই প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে শুরু হল প্রাচীন এই মন্দিরে নতুনভাবে নাটমন্দির তৈরির কাজ। ইতিমধ্যে নতুন নাটমন্দির গড়ে তোলার জন্য পুরানো নাটমন্দির ভেঙে ফেলা হয়েছে। আগামী তিনমাসের মধ্যে নতুনরূপে তৈরি করা হবে নতুন নাট মন্দির। যার কাজ ইতিমধ্যে চলছে জোরকদমে।
advertisement
আরও পড়ুনঃ বাঘের উপদ্রব রুখতে সুন্দরবনে বসল অত্যাধুনিক সৌরচালিত ডিভাইস! পাইলট প্রকল্পে চারপেয়ের নির্ভুল শনাক্তকরণ, কীভাবে কাজ করে এই যন্ত্র?
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এই প্রাচীন মন্দির প্রায় হাজার হাজার বছরের পুরানো। পুরাণের কাহিনি অনুসারে জানা যায়, সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। এখানে দেবী বিরাজ করেন উগ্রতারা রূপে। দেবী বর্গভীমার টানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এখানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা! প্রশ্নপত্র হাতে পেয়ে অস্বাভাবিক কাঁপুনি, তড়িঘড়ি পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল হাসপাতাল
তমলুকের প্রাচীন এই মন্দির নাটমন্দিরের থেকে প্রায় ১৫০ বছরের পুরানো। তখন চুন সুড়কি দিয়ে তৈরি হয়েছিল এই নাটমন্দির। তবে ২৫-৩০ বছর ধরে বেহাল হয়ে পড়ে নাটমন্দিরটি। নাটমন্দিরের ছাদও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বর্ষার সময় চুঁইয়ে জল পড়ে। আর এরপরই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এই নাটমন্দির ভেঙে ফেলে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মন্দির পরিচালন কমিটির সম্পাদক শিবাজী অধিকারী বলেন, “দীর্ঘদিন ধরে নাটমন্দিরটি বেহাল হয়ে পড়েছিল। এর ফলে বর্ষায় ছাদ থেকে জল পড়তো। তাই আমরা নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। নির্মাণ কাজের ফলে ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।”
advertisement
জানা গিয়েছে, পুরানো নাটমন্দিরের সমান মাপেই তৈরি করা হবে নতুন এই নাটমন্দির। নাটমন্দির ভেঙে ফেলার ফলে ভক্তদের যাতে পুজো দিতে কোনওরকম অসুবিধা না হয় সেজন্যও বিশেষ ব্যবস্থা রাখছে মন্দির কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bargabhima Temple: ৫১ সতীপীঠের একপীঠ দেবী বর্গভীমা মন্দির! ভগ্নপ্রায় নাটমন্দিরের সংস্কার কাজ শুরু হল, নির্বিঘ্নে পুজো দিতে পারবেন ভক্তরা
Next Article
advertisement
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • শিলিগুড়িতে এসে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

  • রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ রাষ্ট্রপতির৷

  • আদিবাসীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement