TRENDING:

LPG Crisis: তিনদিন ধরে বুকিং করেও মিলছে না সিলিন্ডার, গ্যাসের অভাবে ৪০০ পড়ুয়ার মিড-ডে-মিল বন্ধ হওয়ার জোগাড়! দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ

Last Updated:

Darjeeling LPG Crisis: রান্নার গ্যাসের সংকট। চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। বুকিং না হ‌ওয়ায় চিন্তা আরও বাড়াছে। আর এই পরিস্থিতিতে খড়িবাড়ির হাইস্কুলে মিড-ডে মিল বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এখানে দৈনিক ৪০০ শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের রান্না হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: রান্নার গ্যাসের সংকট। চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। বুকিং না হ‌ওয়ায় চিন্তা আরও বাড়াছে। আর এই পরিস্থিতিতে খড়িবাড়ির হাইস্কুলে মিড-ডে মিল বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। টানা তিনদিন ধরে সিলিন্ডার বুকিং করেও তা না হ‌ওয়ায়, চাপ আরও বাড়ছে বলে অভিযোগ।
এলপিজি সঙ্কটে মিড-ডেডমিল বন্ধের আশঙ্কা খড়িবাড়ি হাইস্কুলে
এলপিজি সঙ্কটে মিড-ডেডমিল বন্ধের আশঙ্কা খড়িবাড়ি হাইস্কুলে
advertisement

জানা গিয়েছে, কোনওক্রমে একটি সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না। খড়িবাড়ি হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০জন শিক্ষার্থী রয়েছে। দৈনিক ৪০০ শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের রান্না হয়। কিন্তু তিনদিন ধরে এলপিজি সিলিন্ডার বুকিং করেও পাওয়া যায় নি।

আরও পড়ুন: সাইকেলে ভারত জয় করতে বেরিয়েছেন কাঁচরাপাড়ার ‘পঞ্চাশোর্ধ’ যুবক, পরিবেশ বাঁচাতে গাছ লাগান আত্মীয়দের নামে

advertisement

যে কারণে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে। বর্তমানে কোনওক্রমে সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না। মিড ডে মিলের রাঁধুনীদের অভিযোগ, ৩-৪ দিন ধরে বুকিং হচ্ছে না। সিলিন্ডার না পেয়ে চিন্তা বাড়াছে। একটি সিলিন্ডারে কদিন চলবে, তা ভেবেই কার্যত মাথা খারাপ হওয়ার জোগাড় সকলের।

আরও পড়ুন: বসিরহাটের রাস্তায় আদিবাসী মহিলাদের রণংদেহী মেজাজ, জেলা হাসপাতালের ওপর ক্ষোভে ফেটে পড়লেন মানুষ! দেখে থমকে গেল গোটা এলাকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

এই সিলিন্ডার শেষ হলে, কীভাবে মিড-ডে-মিলের রান্না চলবে, তা বুঝতে পারছেন না কেউ। ফলে এলপিজি সলিন্ডার না পেলে মিড-ডে-মিল কার্যত অনিশ্চিত হয়ে পড়ছে। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বুকিং হচ্ছে না। সিলিন্ডার জোগাড় করে আজ তো চলছে, তবে আগামীতে কি হবে। তখন পুরনো দিনের মতো ফের কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা ছাড়া আর উপায় থাকবে না।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: তিনদিন ধরে বুকিং করেও মিলছে না সিলিন্ডার, গ্যাসের অভাবে ৪০০ পড়ুয়ার মিড-ডে-মিল বন্ধ হওয়ার জোগাড়! দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল