advertisement

West Medinipur News: সাইকেলে ভারত জয় করতে বেরিয়েছেন কাঁচরাপাড়ার 'পঞ্চাশোর্ধ' যুবক, পরিবেশ বাঁচাতে গাছ লাগান আত্মীয়দের নামে

Last Updated:

West Medinipur News: পরিবেশ রক্ষার বার্তা দিতে এবং গাছ লাগানোর গুরুত্ব সকলের মধ্যে ছড়িয়ে দিতে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন এক ব্যক্তি। সাইকেলে ভারতের পতাকা লাগিয়ে গোটা ভ্রমণে বেরিয়েছেন তিনি। গাছ লাগান বাবা-মা, আত্মীয়দের নামে।

+
সাইকেলে

সাইকেলে ভারত ভ্রমণে বেরিয়েছেন তারকচন্দ্র পাল 

মেদিনীপুর, রঞ্জন চন্দ: বয়স তাঁর ৫০ পেরিয়েছে কোন কালে। এখনও মনেপ্রাণে যুবক তিনি। বয়স বাড়লেও সমাজের প্রতি দায় এবং দায়িত্ব কম নেই তাঁর। শুধু তাই নয়, তার ভাবনা সমাজের প্রতি, পরিবেশ রক্ষার প্রতি। নানা সামাজিক কাজকর্মের পাশাপাশি যুব প্রজন্ম, ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ রক্ষার বার্তা দিতে এবং গাছ লাগানোর গুরুত্ব সকলের মধ্যে ছড়িয়ে দিতে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন এক ব্যক্তি। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের বোঝাচ্ছেন গাছ লাগানোর উপকারিতা। তাঁর এই কাজে ভরসা দুই চাকার সাইকেল।
সাইকেলে চেপে একদিকে যেমন সারা ভারত প্রমাণ করবেন, তেমনই বিভিন্ন গ্রামীন এলাকায় বিদ্যালয়ে গিয়ে তিনি পড়ুয়াদেরও সচেতন করছেন। বাবা, মা, আত্মীয়স্বজনের নামে বাড়ির কাছে বিদ্যালয় চত্বরে গাছ লাগানোর বার্তা ছড়াতে ভারত ভ্রমণে বেরিয়েছেন উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার তারকচন্দ্র পাল। দুচাকার সাইকেলে ভর করেই তাঁর এই পরিবেশ রক্ষায় ভারত ভ্রমণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় কিংবা প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গাছ লাগান তিনি। সচেতন করেন পড়ুয়াদের ও স্থানীয় মানুষদের। তাঁর এবারের শ্লোগান ‘গাছ লাগান হেসে হেসে, গাছ বাঁচান ভালবেসে।’ ইতিমধ্যে তিনি পৌঁছেছেন মেদিনীপুরে।
advertisement
advertisement
বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাইকেলে করে ঘুরেছেন। সকলকে দিয়েছেন সচেতনতার বার্তা। এবারও পঞ্চাশোর্ধ তারকচন্দ্রের মূল্য উদ্দেশ্য পরিবেশ রক্ষা। সেই নেশাতেই তাঁর সাইকেলের প্যাডেলে পা।শুধু ঘোরা নয়, লক্ষ্য পড়ুয়াদের মধ্যে পরিবেশ রক্ষার চিন্তা প্রোথিত করা। বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছেন তিনি। সেখানে পড়ুয়াদের সামনে পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনার পাশাপাশি তাদের নিয়ে বিদ্যালয় চত্বরে গাছ লাগানোর কর্মসূচি সারছেন। ছাত্র জীবন থেকেই নিজেকে সঁপেছিলেন সামাজিক কর্মে। পরিবেশের বিপন্নতা রুখতে মানুষের মধ্যে সচেতনতার প্রচার করেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোথাও নদী বুজিয়ে গড়ে উঠছে সভ্যতা, কোথাও আবার শহর ভরেছে প্লাস্টিকে। গত ২০১৭-১৮ সালে প্রথম ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তারক। প্রচার কাজ শেষ করে ফের বাড়ি ফিরবেন, তবে কবে তা জানা নেই। এ পর্যন্ত প্রায় এক লক্ষ গাছ লাগিয়ে ফেলেছেন তিনি, এমনি দাবি তার। বাবা, মা, আত্মীয় পরিজনদের নামে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। এতে গাছ যেমন যত্ন পাবে, তেমনই প্রিয়জনদের কথা মনে থাকবে গাছের মধ্য দিয়ে। বাঁচবে প্রকৃতি। ভারতের পতাকা নিয়ে, সারা ভারত ভ্রমণের মধ্য দিয়ে তারই পরিবেশ বাঁচানোর সংকল্পকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: সাইকেলে ভারত জয় করতে বেরিয়েছেন কাঁচরাপাড়ার 'পঞ্চাশোর্ধ' যুবক, পরিবেশ বাঁচাতে গাছ লাগান আত্মীয়দের নামে
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement