advertisement

North 24 Parganas News: বসিরহাটের রাস্তায় আদিবাসী মহিলাদের রণংদেহী মেজাজ, জেলা হাসপাতালের ওপর ক্ষোভে ফেটে পড়লেন মানুষ! দেখে থমকে গেল গোটা এলাকা

Last Updated:
North 24 Parganas News: তীর-ধনুক ও ত্রিশূল হাতে ঐতিহ্যবাহী পোশাকে রাস্তায় নামলেন আদিবাসী মহিলারা। ধামসা-মাদলের তালে তালে এগিয়ে এগিয়ে গেল মিছিল। বসিরহাট জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবিতেই অভিনব প্রতিবাদ।
1/6
তীর-ধনুক ও ত্রিশূল হাতে ঐতিহ্যবাহী পোশাকে রাস্তায় নামলেন আদিবাসী মহিলারা। ধামসা-মাদলের তালে তালে এগিয়ে চলা দাবির মিছিল ঘিরে এদিন সরগরম হয়ে ওঠে বসিরহাট শহর। বসিরহাট জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)

2/6
বসিরহাট শহরের বোটঘাট এলাকা থেকে শুরু হয় দাবির মিছিল। মিছিলে অংশ নেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ। বিশেষ করে সামনের সারিতে দেখা যায় বহু আদিবাসী মহিলাকে, যাদের হাতে ছিল তীর-ধনুক ও ত্রিশূল। ঐতিহ্যবাহী সাজে ধামসা-মাদলের তালে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

3/6
অংশগ্রহণকারীদের দাবি, বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ, হাসপাতালে এসে অনেক সময় ডাক্তারদের দেখা মেলে না এবং নার্সদের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পান না রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

4/6
দূর-দূরান্ত থেকে বহু মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। কিন্তু সঠিক পরিষেবা না পাওয়ায় রোগীদের পাশাপাশি তাদের পরিজনদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতির পরিবর্তনের দাবিতেই তারা রাস্তায় নামেন।

5/6
মিছিলে নেতৃত্ব দেন আদিবাসী নেতা সুকুমার সরদার। মিছিলটি শহর পরিক্রমা করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে পৌঁছয়। সেখানে হাসপাতালের সুপারের উদ্দেশ্যে গণডেপুটেশন জমা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা।

6/6
এই কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিল পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)