TRENDING:

Assembly Election 2026: শঙ্কর বনাম গৌতম হেভিওয়েট লড়াইয়ে তপ্ত শিলিগুড়ি, ভোট ময়দানে দুই প্রার্থী কী বললেন একে অপরকে নিয়ে?

Last Updated:

Assembly Election 2026: শিলিগুড়িতে জমে উঠেছে ভোটের লড়াই। যুযুধান দুই পক্ষ বিজেপি-তৃণমূল। এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ শঙ্কর ঘোষ, পাল্টা গৌতম দেবের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তারপর থেকেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শহরের রাস্তাঘাট, পাড়া-মহল্লা– সব জায়গাতেই এখন ভোটের হাওয়া স্পষ্ট।
advertisement

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার মূল লড়াই দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে। একদিকে বিজেপির হয়ে মাঠে নেমেছেন বর্তমান বিধায়ক ড: শঙ্কর ঘোষ, যিনি গত নির্বাচনে জয়ী হয়েছিলেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন শহরের বর্তমান মেয়র গৌতম দেব। ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘বিজেপির দিল্লি অফিস থেকে BLA-দের কাছে ফোন আসছে, বলছে টাকা দেব’! ভোটপ্রচারের শুরুতেই বড় রহস্যফাঁস অভিষেকের

advertisement

আগামী ২৩ এপ্রিল শিলিগুড়িতে ভোট গ্রহণের দিন ঘোষণা হয়েছে। তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন দুই শিবিরের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত সভা, মিছিল, পথসভা– সব মিলিয়ে ব্যস্ত সময়সূচি কাটছে তাঁদের। তবে প্রচারের ময়দানে সক্রিয় থাকলেও একে অপরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দুই প্রার্থীই।

View More

বিজেপি প্রার্থী ড: শঙ্কর ঘোষের বক্তব্য, “আমার বিপরীতে কে দাঁড়াল সেটা বড় কথা নয়। আমার লড়াই রাজ্যকে বাঁচানোর জন্য। দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।” তাঁর কথায়, ব্যক্তিগত লড়াই নয়, বরং নীতির লড়াইয়েই তিনি বিশ্বাসী। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব বলেন, “আমি আমার নিজের স্টাইলে প্রচার করছি। প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে আমি চাই, শঙ্কর ঘোষ সুস্থ থাকুন, ভাল থাকুন এবং সত্যের কাছাকাছি থাকুন।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

advertisement

আরও পড়ুন: তালিকা প্রকাশ্যে, কত নাম বাদ গেল SIR সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়? জানুন কী দাবি কমিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
শঙ্কর বনাম গৌতম হেভিওয়েট লড়াইয়ে তপ্ত শিলিগুড়ি, ভোট ময়দানে দুই প্রার্থী কী বললেন একে অপরকে নিয়ে?
আরও দেখুন

সব মিলিয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র এখন রাজ্যের অন্যতম চর্চিত আসনে পরিণত হয়েছে। দুই হেভিওয়েট প্রার্থীর টক্করে ভোটের ফল কোন দিকে যায়, সেটাই এখন দেখার। ২৩ এপ্রিলের রায়েই ঠিক হবে শহরের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Assembly Election 2026: শঙ্কর বনাম গৌতম হেভিওয়েট লড়াইয়ে তপ্ত শিলিগুড়ি, ভোট ময়দানে দুই প্রার্থী কী বললেন একে অপরকে নিয়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল