Adhir Chowdhury: 'ভোট বয়কটের ডাক দিন মুখ্যমন্ত্রী!' মমতার কাছে বিরাট আর্জি অধীর চৌধুরীর! 'আশঙ্কা হচ্ছে', তুললেন ভোট পিছনোর দাবিও
- Reported by:Koushik Adhikary
- Published by:Suman Biswas
Last Updated:
Adhir Chowdhury: নির্বাচন পিছিয়ে দেওয়া হোক! বহরমপুরে দাবি তুললেন অধীর চৌধুরী। কেন এমন দাবি তুললেন কংগ্রেস নেতা?
advertisement
1/7

মুর্শিদাবাদ: নির্বাচনী ময়দানে সব রাজনৈতিক দল। কিন্তু এখনও স্পষ্ট নয় ভোটার লিস্টের ছবি। এর মাঝেই সোমবার মধ্যরাতে বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকা প্রকাশ্যে এনেছে কমিশন । রাজ্যের প্রতিটি বুথের জন্য দু’টি করে পৃথক তালিকা প্রকাশিত হয়েছে।
advertisement
2/7
নিষ্পত্তির পরে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জুড়ল, একটিতে তার উল্লেখ রয়েছে। মুর্শিদাবাদ জেলায় বিচারাধীন তালিকায় ছিলেন প্রায় ১১ লক্ষ ভোটার। তাঁদের ভবিষ্যৎ কী ? এখনও স্পষ্ট নয়। এর মাঝেই বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর গলায় শোনা গেল ভোট পিছিয়ে দেওয়ার দাবি। নির্বাচন কমিশনকে নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
3/7
বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেছেন, “ যতক্ষণ না প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নথিভুক্ত হবে ততক্ষণ পর্যন্ত ভোট না হওয়াই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কারণ ফ্রি আর ফেয়ার ইলেকশন তখনই হয় যখন ফ্রি আর ফেয়ার ইলেক্টোরাল রোল তৈরি হয়। অবাধ নির্বাচন তখনই সম্ভব আইনত যখন অবাধ নির্বাচনের ভোটার তালিকা তৈরি হয়।
advertisement
4/7
ভোটার তালিকা আংশিক, ভোটার তালিকা পরিপূর্ণ নয়, সেখানে নির্বাচন কী করে হবে ? হওয়া উচিৎ নয় বলে আমি মনে করি। পিছিয়ে দেওয়া হোক নির্বাচন। মানুষের ভোট দেওয়ার অধিকারই যদি না থাকে তাহলে সেই নির্বাচনের মানে কী” বললেন অধীর চৌধুরী।।
advertisement
5/7
অধীর আরও বলেছেন, “ সব কিছু হচ্ছে কিন্তু নির্বাচন কী হচ্ছে ? নির্বাচনের দিন তারিখ তৈরি হয়ে গেল কিন্তু ভোটারলিস্ট এখনও প্রকাশিত হল না। এটার মানে কী? মানুষের এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়ে গেছে। মানুষ কোনও ভরসাই করতে পারছে না। যারা নির্বাচন করানোর অভিভাবক তাদের প্রতিই যদি মানুষের আস্থা না থাকে তাহলে সেই নির্বাচনের কী মূল্য থাকে” ।
advertisement
6/7
এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে অধীর চৌধুরী বলেন, “ ট্রাইব্যুনাল হবে না কী হবে, জানি না আমি। এই সমস্ত যা ঘটনা দেখতে পাচ্ছি, তাতে ভোট আদৌ কখন হবে তা নিয়ে আমার দুশ্চিন্তা বাড়ছে। যা সব পরিস্থিতির জন্ম হয়েছে বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে নির্বাচন কমিশনের গাফিলতিতে। নির্বাচন কমিশন ও রাজ্যের এই সংঘাতে।
advertisement
7/7
অধীর বলেন, ''কে দায়ী , কে অদায়ী সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভারতের বৈধ ভোটারদের ভোট দেওয়ার অধিকারটা যদি সুরক্ষিত না হয় তাহলে নির্বাচন করার কী মানে আমার জানা নেই” । এদিন ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেছেন, “ সেই নির্বাচনে অংশগ্রহনের কী মানে, তাও জানা নেই। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলব হয় আপনি সুপ্রিম কোর্টে যান, না হয় ভোট বয়কটের ডাক দিন”।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Chowdhury: 'ভোট বয়কটের ডাক দিন মুখ্যমন্ত্রী!' মমতার কাছে বিরাট আর্জি অধীর চৌধুরীর! 'আশঙ্কা হচ্ছে', তুললেন ভোট পিছনোর দাবিও