TRENDING:

New Town: বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে

Last Updated:

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে৷ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র উদ্যোগে এই অভিনব বুক ক্যাফের সূচনা হয়েছে জিরো শপ বিল্ডিংয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও পরিবেশবান্ধব চিন্তাভাবনাকে উৎসাহিত করতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র উদ্যোগে এই অভিনব বুক ক্যাফের সূচনা হয়েছে জিরো শপ বিল্ডিংয়ে। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশে সাধারণ মানুষের বই পড়া, বই দান ও বই বিনিময়ের সুযোগ করে দিতেই এই কমিউনিটি বুক ক্যাফে গড়ে তোলা হয়েছে।
বুক ক্যাফে
বুক ক্যাফে
advertisement

ব্যবহৃত বই পুনরায় পাঠকের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্পদের দায়িত্বশীল পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই বুক ক্যাফের অন্যতম আকর্ষণ হল বই দানের মাধ্যমে ক্রেডিট পাওয়ার ব্যবস্থা। যে সকল নাগরিক বই দান করবেন, তাঁদের নির্দিষ্ট পয়েন্ট বা ক্রেডিট দেওয়া হবে। পরবর্তীতে সেই পয়েন্ট ব্যবহার করে অন্য বই সংগ্রহ বা বিনিময় করা যাবে। এতে করে বই ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারের প্রবণতা বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন: ভোরে ঠান্ডার আমেজ, দিনে রোদের তেজ! উত্তরে তাপের ওঠানামা, আর ক’দিন থাকবে শীত?

প্রাথমিকভাবে প্রায় ২৫০টি বিভিন্ন ঘরানার বই নিয়ে যাত্রা শুরু করেছে এই কমিউনিটি বুক ক্যাফে। ছাত্রছাত্রী, কর্মরত মানুষ, পরিবার ও প্রবীণ নাগরিক-সকলের জন্যই এটি খোলা থাকছে। পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও বই দানের জন্য আহ্বান জানানো হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন…আকাশছোঁয়া সাফল্য আসবে

সেরা ভিডিও

আরও দেখুন
কথা তুললেন অমিত শাহ! নির্বাচন আসতেই ফের উঠল জটার দেউল, নারায়ণী মন্দির প্রসঙ্গ! কেন জানেন?
আরও দেখুন

এই কমিউনিটি বুক ক্যাফে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি সোমবার এটি বন্ধ থাকবে। নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন ফার্স্ট রোটারির জিরো শপ বিল্ডিং-এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই বুক ক্যাফে। এনকেডিএ-র এই উদ্যোগ নিউ টাউনের সামাজিক ও সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী এলাকাবাসী-সহ পাঠক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
New Town: বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নিউ টাউনে চালু হল কমিউনিটি বুক ক্যাফে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল