North Bengal Weather: ভোরে ঠান্ডার আমেজ, দিনে রোদের তেজ! উত্তরে তাপের ওঠানামা, আর ক’দিন থাকবে শীত?
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
North Bengal Weather: শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৭.০৮ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৭.৬ ডিগ্রি এবং কোচবিহারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ারেও পারদ ছুঁয়েছে ২৬ ডিগ্রির কাছাকাছি
advertisement
সমতলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়িতে তাপমাত্রা ২৭.০৮ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৭.৬ ডিগ্রি এবং কোচবিহারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ারেও পারদ ছুঁয়েছে ২৬ ডিগ্রির কাছাকাছি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রিতে এবং কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে পর্যটন এলাকাগুলিতে সকালে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হয়ে উঠছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement







