TRENDING:

Cancer Treatment in Murshidabad: ক্যানসার চিকিৎসায় আর ছুটতে হবে না কলকাতা! মুর্শিদাবাদেই মিলবে উন্নত পরিষেবা, উপকৃত হবেন বীরভূম-মালদহের বাসিন্দারাও

Last Updated:

Cancer Treatment in Murshidabad: মুর্শিদাবাদে চালু হচ্ছে অত্যাধুনিক ক্যানসার চিকিৎসা পরিষেবা। এখন থেকে ক্যানসার রোগীদের আর কলকাতা বা ভিনরাজ্যে দৌড়তে হবে না। মুর্শিদাবাদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মালদহ, নদিয়া ও বীরভূমের রোগীরাও এই বিশেষ পরিষেবার সুবিধা পাবেন। বিস্তারিত পড়ুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার জুড়ল নয়া পালক। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার চালু হচ্ছে ক্যানসার চিকিৎসা পরিষেবা ও কেমো থেরাপি। এতদিন ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যেতে হত কলকাতা বা অন্য জায়গায়।
advertisement

তবে মুর্শিদাবাদ জেলা-সহ পার্শ্ববর্তী জেলা এবং ঝাড়খণ্ডের একটা অংশের রোগীদের কথা মাথায় রেখেই মিলবে এই ক্যানসার চিকিৎসা পরিষেবা। যাতে উপকৃত হবেন রোগী ও রোগীর আত্মীয়রা। ক্যানসার চিকিৎসা পাবেন শুনেই খুশি এখন রোগী-সহ রোগীর পরিবারের সদস্যরা। এই পরিষেবা চালু হওয়ার কারণে চিকিৎসা পরিষেবায় নয়া পালক জুড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাথায়।

advertisement

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের আগেই মর্মান্তিক পরিণতি! গাছের ডাল কাটতে গিয়ে অকালে প্রাণ গেল পরীক্ষার্থীর, শোকে বিহ্বল পরিবার

প্রফেসর  ডাঃ অনাদি রায় চৌধুরী জানান, জরায়ু ক্যানসার, ফুসফুসের ক্যানসার, ব্রেস্ট ক্যানসার দিন দিন বাড়ছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্যানসার কেয়ার সেন্টারে নতুন রেডিয়েশনের মেশিন বসানো হয়েছে। নিয়মিত কেমো থেরাপি চলে। নিয়মিতভাবে এই ওপিডি ভিজিট করতে পারেন। মানুষের সহযোগিতায় মানুষের হাতে তুলে দেওয়া হল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগীয় প্রধান ডাঃ সৌমিতা পোদ্দার  এদিন বলেন, ”যারা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, যাদের ক্যানসারের সন্দেহ আছে তাদের স্ক্রিনিং করিয়ে ক্যানসার ডায়গনসিস হচ্ছে। তিনটে ধাপে চিকিৎসা হয় ক্যানসারের একটি সার্জারি, দ্বিতীয় কেমোথেরাপি, তৃতীয় রেডিওথেরাপি। সার্জারিও হচ্ছে, কেমোথেরাপিও হচ্ছে, রেডিয়েশনের মেশিনও বসে গেছে। খুব শীঘ্রই চালু হবে। রেডিয়েশন চালু হলে সবরকমের চিকিৎসায় এখানে পাওয়া যাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cancer Treatment in Murshidabad: ক্যানসার চিকিৎসায় আর ছুটতে হবে না কলকাতা! মুর্শিদাবাদেই মিলবে উন্নত পরিষেবা, উপকৃত হবেন বীরভূম-মালদহের বাসিন্দারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল