advertisement

East Medinipur News: উচ্চমাধ্যমিকের আগেই মর্মান্তিক পরিণতি! গাছের ডাল কাটতে গিয়ে অকালে প্রাণ গেল পরীক্ষার্থীর, শোকে বিহ্বল পরিবার

Last Updated:

East Medinipur News: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগেই বড়সড় বিপর্যয়। বাড়ির পাশের গাছের ডাল কাটতে গিয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। এই মর্মান্তিক ঘটনায় শোকের স্তব্ধ গোটা এলাকা। ঘটনার বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

হলদিয়া মহকুমা হাসপাতাল
হলদিয়া মহকুমা হাসপাতাল
হলদিয়া, সৈকত শী: আর কয়েকদিন পরই জীবনের অন্যতম বড় পরীক্ষা! কিন্তু তার আগেই  ঘটে গেল মর্মান্তিক পরিণতি। বাড়ির পাশে থাকা গাছের ডাল কাটতে গিয়েই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রাণহানি ঘটল। মৃত ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুমন মাইতি, বয়স ১৮।  সুমন সাঁপুয়া হাইস্কুলের ছাত্র এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সুমনের বাবা সুশান্ত মাইতি, মা অপর্না মাইতি। বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বসানচক পূর্ব পল্লীর বাসিন্দা। পরিবার থেকে জানা যায় বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। পরিবারের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলার দিকে বসানচক পূর্ব পল্লী এলাকায় নিজের বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যায় সুমন। সেই সময় কোনওভাবে বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে সুমন। মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিকটবর্তী হলদিয়া মহকুমা হাসপাতলে নিয়ে যায়। মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা কিছুক্ষণ পর সুমনকে মৃত ঘোষণা করে। ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর সেই পরীক্ষার আগেই অঘটনের কারণে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
সামনেই পরীক্ষা তাই পরীক্ষার্থীরা সবাই পড়াশোনায় ব্যস্ত। সুমনের পরিবার থেকে জানা গিয়েছে সুমনও পরীক্ষা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকত। পড়াশোনার মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনা হতভম্ব তার সহপাঠী ও শিক্ষকরা। স্কুলের এক শিক্ষক  জানিয়েছেন, “সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এমন সময় সুমনের মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। ও খুব মনোযোগী ছাত্র ছিল। এদিন বিকেলে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতদেহ ইতিমধ্যেই হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে সুমনের বাবা ভিনরাজ্য থেকে রওনা দিয়েছেন। তাঁর বাড়ি ফেরার পরেই ছেলের শেষকৃত্য সম্পন্ন হবে। পরীক্ষার মুখে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুমনের পরিবার, বন্ধু-বান্ধব ও শিক্ষক মহলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: উচ্চমাধ্যমিকের আগেই মর্মান্তিক পরিণতি! গাছের ডাল কাটতে গিয়ে অকালে প্রাণ গেল পরীক্ষার্থীর, শোকে বিহ্বল পরিবার
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement