TRENDING:

Burdwan University: প্রাণিবিজ্ঞানে অসামান্য অবদান! বিশেষ সম্মানে ভূষিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গর্বিত ছাত্রছাত্রী থেকে সহকর্মী সকলে

Last Updated:

Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ফের উজ্জ্বল বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। প্রফেসর অশোক ঘোষ মেমোরিয়াল গোল্ড মেডেলে ভূষিত হলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। চিনে নিন তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ বিজ্ঞান গবেষণার আঙিনায় ফের উজ্জ্বল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম। গবেষণাক্ষেত্রে মিলল অনন্য স্বীকৃতি। ‘প্রফেসর অশোক ঘোষ মেমোরিয়াল গোল্ড মেডেল’ পেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের গবেষক ও অধ্যাপক ড. সুমিত কুমার হীরা। তাঁর সাফল্যে বিশ্ববিদ্যালয়ের মুকুটে যোগ হল এক নয়া পালক।প্রাণীবিজ্ঞান তথা জুলজিক্যাল সায়েন্সে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক
advertisement

বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ও অন্তঃস্রাবতত্ত্ববিদ প্রফেসর অশোক ঘোষের স্মৃতির উদ্দেশে এই সম্মান প্রবর্তিত হয়েছে। তিনি ছিলেন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সের ফেলো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্যার নীলরতন সরকার প্রফেসর অফ জুলজি। তুলনামূলক অন্তঃস্রাবতত্ত্বে, বিশেষত পাখির অ্যাড্রিনাল মেডুলা সংক্রান্ত তাঁর অগ্রণী গবেষণা আন্তর্জাতিক স্তরে সমাদৃত।

আরও পড়ুনঃ নিজে হাতে করেছিলেন এসআইআর-এর কাজ! চূড়ান্ত তালিকা থেকে বাদ সেই BLO-র নাম, কুমারগ্রামে শোরগোল

advertisement

এদিন জুলজিক্যাল সোসাইটি অফ কলকাতা প্রবর্তিত এই সম্মান মূলত অনাক্রম্যতাতত্ত্ব বা ইমিউনোলজি ক্ষেত্রে ড. সুমিত কুমার হীরার নিরলস এবং উচ্চমানের গবেষণা কাজের জন্য প্রদান করা হয়েছে। তাঁর এই সাফল্য ইমিউনোলজি গবেষণায় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

সুমিতবাবুর এই সাফল্যে গর্বিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে তাঁর সহকর্মীরা। এই সম্মান তরুণ গবেষকদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং গবেষণাগারে আরও নিবিড়ভাবে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Burdwan University: প্রাণিবিজ্ঞানে অসামান্য অবদান! বিশেষ সম্মানে ভূষিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গর্বিত ছাত্রছাত্রী থেকে সহকর্মী সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল