TRENDING:

Birbhum News: হেরিটেজ তকমা পেয়েও অবহেলার ছাপ স্পষ্ট, তারাশঙ্করের জন্মভিটে চালিয়ে যাচ্ছে টিকে থাকার লড়াই! সাহিত্যের আঁতুড়ঘর সময় থাকতে দেখে আসুন

Last Updated:

Birbhum News: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে রয়েছে বীরভূমের লাভপুর থানা এলাকায়। প্রায় আড়াইশো বছর পুরনো মাটির বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে। বীরভূম এসে ঘুরে দেখার জন্য ভিড় করেন পর্যটকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামের পরিচিত বাংলা ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। তারাশঙ্কর বাবু ছিলেন একজন ভারতীয় ঔপন্যাসিক যিনি বাংলা ভাষায় একাধিক উপন্যাস এবং নাটক লিখেছেন। তাঁর জীবন কাহিনী ঘাটলে জানা যায়, তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধগ্রন্থ,  ৪টি আত্মজীবনী, ২টি ভ্রমণকাহিনী এবং বেশ কয়েকটি গান রচনা করেন। আর সেই মহান ব্যক্তিত্বের জন্মভিটে রয়েছে বীরভূমের লাভপুর থানা এলাকায়।
advertisement

প্রায় আড়াইশো বছর পুরনো মাটির বাড়ি আজও অস্তিত্ব বাঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রসঙ্গত ১৮৯৮ সালের ৮ শ্রাবণ বীরভূমের লাভপুরে জন্ম গ্রহণ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেখানেই এখন রয়েছে, তার জন্মভিটে বা আঁতুড় ঘর। লাভপুর শহরের এলাকার বাসিন্দা থেকে শুরু করে দুর-দূরান্ত থেকে আগত পর্যটক ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মানুষজনের দাবি সংরক্ষণ করা হোক তারাশঙ্করের আঁতুড়ঘর।

advertisement

আরও পড়ুন: স্বাধীনতার আগের হাসপাতাল, অথচ এখন একজনও চিকিৎসক নেই! ঘুরতে গিয়ে ফাঁপড়ে পড়ছেন পর্যটকরা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও ধাত্রী দেবতাকে সরকারিভাবে হেরিটেজের তকমা দেওয়া হলেও এখনও সেভাবে তেমন কিছু উন্নয়ন করা হয়নি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে অর্থাৎ যে আঁতুড়ঘর, তা অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। কারণ সেটি মাটির ঘর। প্রায় কয়েকশো বছরেরও বেশি পুরনো বাড়ি। অবিলম্বে সংস্কার করা না হলে, তা ধ্বংস হয়ে যাবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র আরও জানান, প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই আঁতুড় ঘর দেখার জন্য ছুটে আসেন। সকাল ৭ টা থেকে রাত্রি ৮ টা ,৯ টা আবার কখনও রাত্রি ১২ টা পর্যন্ত পর্যটকদের আগমন লেগেই থাকে। প্রত্যেক পর্যটকদের খুব সহানুভূতির সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঁতুঘর ঘুরিয়ে দেখান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: হেরিটেজ তকমা পেয়েও অবহেলার ছাপ স্পষ্ট, তারাশঙ্করের জন্মভিটে চালিয়ে যাচ্ছে টিকে থাকার লড়াই! সাহিত্যের আঁতুড়ঘর সময় থাকতে দেখে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল