TRENDING:

Birbhum News: হাঁসের সামান্য ধান খাওয়া নিয়ে রক্তারক্তি কাণ্ড, কৃষককে রাস্তায় ফেলে মারধর! হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সব শেষ

Last Updated:

Birbhum News: সামান্য হাঁসের ধান খাওয়া নিয়ে রক্তারক্তি কাণ্ড। ইলামবাজারে পিটিয়ে খুন করা হয়েছে কৃষককে। সেই ঘটনায় প্রতিবেশী বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আক্রান্ত কৃষকের মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: সামান্য ক’টি হাঁস ধানক্ষেতে ঢোকাকে কেন্দ্র করে বিবাদের শেষ পরিণতি যে মৃত্যু হবে, তা কল্পনাও করতে পারেনি বীরভূমের ইলামবাজারের সাহাপুর গ্রামের বাসিন্দারা। প্রতিবেশীর হাঁসে ধান নষ্ট করার প্রতিবাদ করায় শেখ রমজান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ শেখ আলমগীর ও শেখ জাহাঙ্গীর নামে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।
হাঁসের ধান খাওয়ার কারণে প্রতিবেশীদের মারে প্রাণ গেল কৃষকের
হাঁসের ধান খাওয়ার কারণে প্রতিবেশীদের মারে প্রাণ গেল কৃষকের
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার প্রতিবেশী যুবক শেখ হাসমতের বেশ কিছু হাঁস আচমকাই শেখ রমজানের ধানক্ষেতে ঢুকে পড়ে। হাঁসগুলি বেশ কিছু ধান নষ্ট করে ফেলে। নিজের শ্রমের ফসলের এই ক্ষতি দেখে প্রতিবাদ জানান রমজান ও তাঁর পরিবার। সামান্য এই কথা কাটাকাটি মুহূর্তের মধ্যেই বড়সড় বচসায় রূপ নেয়। অভিযোগ, বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসমতের পরিবারের সদস্যরা চড়াও হন রমজানের ওপর। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ! জল শোধনে কড়া নজর

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। এক মুঠো ধানের মায়া আর প্রতিবেশীর জেদ এই দু’ইয়ের বলি হতে হল এক প্রাণবন্ত মানুষকে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা
আরও দেখুন

ঘটনার মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে পুলিশ শেখ আলমগীর ও শেখ জাহাঙ্গীরকে গ্রেফতার করে। ধৃত আলমগীর মূল অভিযুক্ত হাসমতের পিসেমশাই বলে জানা গিয়েছে। ইলামবাজার থানার পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মূল অভিযুক্ত হাসমত সহ বাকিরা বর্তমানে পলাতক। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারিও বাড়ানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: হাঁসের সামান্য ধান খাওয়া নিয়ে রক্তারক্তি কাণ্ড, কৃষককে রাস্তায় ফেলে মারধর! হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল