TRENDING:

Cooch Behar News: ব্যাগ ভর্তি টাকার বান্ডিল! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, কোচবিহারে দুই গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

Last Updated:

Cooch Behar News: ভোটের আবহে অ্যাকশনে পুলিশ। কোচবিহারে বাংলা-অসম সীমান্তে নাকা চেকিংয়ে ফের মিলল সাফল্য। দু'টি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বক্সিরহাট, কোচবিহারঃ আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে জেলায় জেলায় বিভিন্ন দলের প্রার্থীদের জোরকদমে প্রচার চলছে। সেই সঙ্গেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার তাতেই মিলল সাফল্য। কোচবিহারের বক্সিরহাটে বাংলা-অসম সীমান্তে পুলিশের নাকা চেকিংয়ে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার।
নাকা চেকিংয়ে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার | প্রতীকী ছবি
নাকা চেকিংয়ে লক্ষাধিক টাকা নগদ উদ্ধার | প্রতীকী ছবি
advertisement

ছাব্বিশের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোচবিহারের বাংলা-অসম সীমান্তও ব্যতিক্রম নয়। রবিবার রাতে বক্সিরহাটের দু’টি ভিন্ন নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গেই দু’জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ রান্নার গ্যাসের সংকটে নাজেহাল! সিলিন্ডার না পেয়ে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ, সপ্তাহের শুরুতেই ভোগান্তি

advertisement

এর মধ্যে একটি ঘটনা জোড়াই মোড়ের নাকা চেকিং পয়েন্ট এবং অন্যটি সংকোশ নাকা চেকিং পয়েন্টে ঘটেছে। প্রথম ঘটনায় একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় ঘটনায় উদ্ধার হয় ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা।

এই নগদ উদ্ধার প্রসঙ্গে তুফানগঞ্জ এসডিপিও কান্নেধারা মনোজ কুমার জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অসম-বাংলা সীমান্তে নাকা চেকিং করে ১ লক্ষ ৭২ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যক্তিরা এই অর্থের উৎস দেখাতে পারেননি। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

প্রসঙ্গত, এই প্রথম নয়, কয়েকদিন আগেও কোচবিহারে বাংলা-অসম সীমান্তে বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে সাফল্য মিলেছিল। উদ্ধার হয়েছিল একটি রিভলভার, ২৫ রাউন্ড তাজা গুলি এবং নগদ প্রায় ২০ হাজার টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ব্যাগ ভর্তি টাকার বান্ডিল! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, কোচবিহারে দুই গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল