TRENDING:

Birbhum News: ‘কাঁচা বাদাম’- গানের ভুবন বাদ্যকরকে মনে আছে? এখন কী করছেন জনপ্রিয় শিল্পী, দেখলে চোখে জল আসবে

Last Updated:

Birbhum News: একসময় তাঁর ‘কাঁচা বাদাম’ গানের সুরে মেতেছিল গোটা বিশ্ব। বীরভূমের দুবরাজপুরের সেই সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি হয়ে উঠেছিলেন ইন্টারনেট সেনসেশন। দুবাই থেকে মুম্বই সর্বত্র বেজেছিল তাঁর গান। কিন্তু সময়ের ফেরে আজ সেই গ্ল্যামার আর আলোর রোশনাই অতীত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: একসময় তাঁর ‘কাঁচা বাদাম’ গানের সুরে মেতেছিল গোটা বিশ্ব। বীরভূমের দুবরাজপুরের সেই সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি হয়ে উঠেছিলেন ইন্টারনেট সেনসেশন। দুবাই থেকে মুম্বই সর্বত্র বেজেছিল তাঁর গান। কিন্তু সময়ের ফেরে আজ সেই গ্ল্যামার আর আলোর রোশনাই অতীত। জীবনধারণের তাগিদে ভুবন বাদ্যকর এখন আবার ফিরে গেছেন তাঁর পুরনো জীবনসংগ্রামে। তবে এবার বাদাম নয়, তাঁর বেঁচে থাকার রসদ জোগাচ্ছে বাঁশের তৈরি হাতপাখা।
advertisement

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ভুবন বাদ্যকর ও তাঁর স্ত্রী আদুরী দেবী বাড়ির দাওয়ায় বসে বাঁশ কাটছেন। অত্যন্ত নিপুণ হাতে বাঁশ চিরে ‘পাতি’ বের করছেন তাঁরা। ভাইরাল সেই ভিডিওতে ভুবনকে বলতে শোনা যায়, ‘আমি বাঁশ ফাটছি, আমার স্ত্রী বসে পাতি তুলছে। এগুলো ভাল করে মুছিয়ে নিয়ে তবেই পাতি তোলা যায়।’

advertisement

আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শুধু হাতপাখাই নয়, বরং কুলো এবং চালুনও। তবে ভুবন বাদ্যকর জানান, এই কাজে পরিশ্রম অনেক বেশি। বিশেষ করে কুলো তৈরির ক্ষেত্রে ঝক্কি সবথেকে বেশি। তাঁর কথায়, ‘পাতির পাখা, কুলো, চালুন সবই আমরা তৈরি করতে জানি। তবে কুলোতে খাটুনি প্রচণ্ড। সার দিতে হয়, বেত আনতে হয়। বেত ছাড়া আবার কুলো মজবুত হয় না।’

advertisement

View More

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! শনির ঘরে ৫ বড় গ্রহের মহামিলন, ভাগ্যবান ৬ রাশির সোনায় সোহাগা, চাকরিতে পদোন্নতি, বিপুল টাকার ফোয়ারা

সেরা ভিডিও

আরও দেখুন
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন এই তৃণমূল নেতা?
আরও দেখুন

রিলসের দুনিয়ায় যে মানুষটি একসময় কোটি কোটি মানুষের হৃদস্পন্দন ছিলেন, আজ তাঁকে এমন জীবনযুদ্ধ করতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। একসময় আলিশান বাড়ি আর গাড়ির স্বপ্ন দেখলেও, আইনি জটিলতা আর কপিরাইট সমস্যার কারণে গানের জগত থেকে কিছুটা দূরে সরে যেতে হয়েছে তাঁকে। তবে হার মানতে নারাজ ভুবন। গান না থাকলেও হাতের কাজ আর কঠোর পরিশ্রমের ওপর ভর করেই নিজের সংসার এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ‘কাঁচা বাদাম’- গানের ভুবন বাদ্যকরকে মনে আছে? এখন কী করছেন জনপ্রিয় শিল্পী, দেখলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল