প্রসঙ্গত, গত বছর এই তিলপাড়া ব্যারেজের পাঁচ থেকে ছটি ছোট ওয়াটার ডিভাইডার মাঝামাঝি ভাবে ভেঙে গিয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরা। ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলেও একের পর এক ওয়াটার ডিভাইডার ভেঙে পড়ায় বিপত্তি বেড়ে গিয়েছিল সেই সময়।
advertisement
ফের আবার এই তিলপাড়া ব্যারেজে গর্ত দেখা দেওয়া এবং এর হাড় কঙ্কালসার অবস্থা চিন্তায় ফেলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের। ঘটনার পরেই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হয়েছে। আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তার দুই পাশে বাঁশ বেঁধে ঘিরে ফেলা হয়েছে তিলপাড়া সেতুর ক্ষতিগ্রস্ত অংশ।
তিলপাড়া ব্যারেজে
স্থানীয় বাসিন্দাদের দাবি, দিন কয়েক আগেই জাতীয় সড়কের উপর একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই আশঙ্কায় তিলপাড়া ব্যারেজের উপর বাড়তি নজরদারি প্রয়োজন। গাড়ি চালকদেরও ঠিক একই দাবি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি করা হোক। অক্ষয় দাস নামের এক যুবক দাবি করেছেন, ” ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটা মেরামতি করে পুনরায় ভারী যান চলাচল শুরু হতেই এমন অবস্থা। অবিলম্বে আবার ভারী যান চলাচল বন্ধ রেখে ব্রিজের ভালভাবে মেরামতি করা দরকার।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিউড়ির এক বাসিন্দা হায়দার, যিনি তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে হামেশাই যাতায়াত করে থাকেন তিনি জানিয়েছেন, “এর আগে এই ব্রিজে ফাটলের কারণে দীর্ঘদিন যান চলাচল বন্ধ ছিল। এরই মধ্যে আবার ব্রিজে গর্ত দেখা দিয়েছে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কেননা সামনেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা, এর পাশাপাশি রয়েছে বিধানসভা নির্বাচন। ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হবে তিলপাড়ার ওপারে থাকা বাসিন্দাদের, যাদের রোগ জ্বালা সবেতেই নির্ভর করতে হয় সিউড়ির উপর।”






