TRENDING:

IMD Weather Update: উত্তরে ফের দুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের একাধিক জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জানুন

Last Updated:
IMD Weather Update: উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। ভ্রমণ ও দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
1/5
উত্তরে ফের দুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের একাধিক জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জানুন
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: দুর্যোগের আশঙ্কা ফের উত্তরে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/5
*আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে মঙ্গলবার দিনভর ঝড়বৃষ্টির দাপট থাকবে। পাশাপাশি মালদাতেও ঝড়ের বেগ তুলনামূলক বেশি হতে পারে, যার ফলে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
3/5
*তবে বৃষ্টির এই সাময়িক স্বস্তির মাঝেও কিছুটা পরিবর্তন হয়েছে উত্তরের তাপমাত্রা। সোমবার মালদায় ২৬.৫°, জলপাইগুড়ি ২৫.৫ ডিগ্রি, আলিপুরদুয়ার ২৫ ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর ৩০.৫ ডিগ্রি তাপমাত্রা অনুভব করা যায়।
advertisement
4/5
*অন্যদিকে, পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকে। দার্জিলিং এদিন ১৪.৬ ডিগ্রি ও কালিম্পং ২০ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে সমতলে অর্থাৎ শিলিগুড়িতে ২৪ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করতে থাকে।
advertisement
5/5
*সব মিলিয়ে উত্তরের এই খামখেয়ালিপনা অনেকটাই সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে। কখনও গরম, কখনও আবার ঠান্ডা এই দুই আবহাওয়ায় অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
IMD Weather Update: উত্তরে ফের দুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের একাধিক জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল