TRENDING:

Jhargram Offbeat: দক্ষিণবঙ্গে ডুয়ার্সের সৌন্দর্য! পাহাড়, জঙ্গল, ঝরনা কী নেই এখানে, গরমের ছুটিতে গন্তব্য হোক 'টেনিদার জঙ্গল'

Last Updated:
Jhargram Offbeat: এবার দক্ষিণবঙ্গে পেয়ে যান ডুয়ার্সের সৌন্দর্য। রয়েছে পাহাড়, ঝরনা। ট্রেকিং করতে যারা ভালবাসেন তাঁদের জন্য হাতের কাছেই সেরা গন্তব্য। পরিবেশে কোলে দু'দিনের ছুটি কাটানোর জন্য ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় একটি আদর্শ ঠিকানা
advertisement
1/5
দক্ষিণবঙ্গে ডুয়ার্সের সৌন্দর্য! পাহাড়, জঙ্গল, ঝরনা! গরমের ছুটিতে গন্তব্য হোক 'টেনিদার জঙ্গল'
এবার দক্ষিণবঙ্গে পেয়ে যান ডুয়ার্সের সৌন্দর্য। রয়েছে পাহাড়, ঝরনা। ট্রেকিং করতে যারা ভালবাসেন তাঁদের জন্য হাতের কাছেই সেরা গন্তব্য। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে দু'দিনের ছুটি কাটানোর জন্য ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় একটি আদর্শ জায়গা।
advertisement
2/5
ঝাড়গ্রাম শহর থেকে বেলপাহাড়ি হয়ে প্রায় ৪৫-৫৫ কিমি দূরে অবস্থিত কাঁকড়াঝোড়। এক সময়ে কাঁকড়াঝোড় যেতে ভয় পেতেন পর্যটকেরা। শাল, মহুয়া, পিয়াল ও কেন্দু গাছের ঘন জঙ্গল ছিল নিঝুম, জনশূন্য। কিন্তু এখন সেই জঙ্গল টানছে পর্যটকদের। এখানে বিভিন্ন হোমস্টে ও ইকো-রিসর্ট তৈরি হয়েছে।
advertisement
3/5
পর্যটকদের প্রিয় কাঁকড়াঝোড়কে 'টেনিদা জঙ্গল' বলা হয়। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি 'টেনিদা' এবং তার সঙ্গী প্যালারাম, হাবুল ও ক্যাবলার বিখ্যাত অভিযান 'ঝন্টিপাহাড়ি' ও 'চারমূর্তি' উপন্যাসের প্রেক্ষাপটের সঙ্গে এই অঞ্চলের অপূর্ব মিল রয়েছে। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি 'চারমূর্তি'র বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল এই কাঁকড়াঝোড়ে।
advertisement
4/5
২-৩ দিনের ছুটিতে ভালভাবে ঘুরে নেওয়া যায় কাঁকড়াঝোড়। আশেপাশে দেখার মতো রয়েছে কেতকী ঝর্না, ঢাঙ্গিকুসুম, ভৈরব মন্দির, আমঝর্না-সহ অনেক কিছু। তবে যদি মনে করেন, এই ভাবে ঘুরবেন না, অলস দিনযাপন করবেন, তাহলে প্রকৃতির কোলে হোমস্টেতে পারিবারিক একান্ত সময় কাটাতে পারেন।
advertisement
5/5
কাঁকড়াঝোড় ভ্রমণের অন্যতম আকর্ষণ কেতকী ঝরনা। নাম ঝরনা হলেও, এটি আসলে ছোট্ট একটি হ্রদ। যা কাসাই নদীর একটি উপনদীর জলধারা থেকে তৈরি হয়েছে। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাওয়ার পথে নদীটি পড়ে। কেতকীর চারপাশ ঘন শাল, সেগুন এবং পিয়াল গাছে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের সৌন্দর্যে ঘেরা। বর্ষাকালে এই নদীর সৌন্দর্য সবচেয়ে উপভোগ্য।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Offbeat: দক্ষিণবঙ্গে ডুয়ার্সের সৌন্দর্য! পাহাড়, জঙ্গল, ঝরনা কী নেই এখানে, গরমের ছুটিতে গন্তব্য হোক 'টেনিদার জঙ্গল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল