বর্ধমান শহরের গোদা এলাকায় বংশপরম্পরায় রমজান মাস জুড়ে তৈরি হয়ে আসছে এক বিশেষ ধরণের মিষ্টি। গোদা এলাকার মাত্র দু’টি পরিবার আজও বংশপরম্পরায় এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। এই মিষ্টির কারিগররা সারাবছর অন্যান্য পেশায় যুক্ত থাকলেও রমজান মাস আসার অন্তত ১৫ থেকে ২০ দিন আগে থেকেই তোড়জোড় শুরু করে দেন নিমখাস তৈরির প্রস্তুতি। সারা রমজান মাস জুড়ে প্রতিদিনই প্রায় ৪০ থেকে ৪৫ কেজি করে মিষ্টি তৈরি করেন এক এক জন কারিগর, যা বিক্রি করেন ১৫০ টাকা প্রতি কেজিতে।
advertisement
আরও পড়ুন: তৃণমূলের বড় চমক! ২৫ বছরের রেকর্ড ভেঙে এই বিধানসভায় এল নতুন মুখ, শোরগোল বঙ্গ রাজনীতিতে
কারিগরদের মতে, এই মিষ্টি আর কোথাও তৈরি হয় না। তাই শুধু পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয় এই মিষ্টি নিতে ভিন জেলা থেকেও বহু লোক আসেন বর্ধমানে। খাস চালের গুঁড়ো ও বেসন দিয়ে তৈরী এই মিষ্টি এক নজরে এই মিষ্টি দেখলে আপনার মনে হতে পারে মিহিদানা. কিন্তু মিহিদানার থেকে আকারে কিছুটা বড় ও তৈরি প্রক্রিয়াও ভিন্ন। এর নাম নিমখাস বলে জানান মিষ্টি প্রস্তুতকারকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা বলেন, গোদা এলাকায় মাত্র দু’জন এই মিষ্টি তৈরি করেন। বংশ পরম্পরায় তারা এই মিষ্টি তৈরি করে আসছেন। আর বর্ধমানের একমাত্র গোদা এলাকাতেই এই মিষ্টি তৈরি করা হয়। বর্তমানে আধুনিক মিষ্টির ভিড়ে এই বিশেষ মিষ্টির ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, রমজানের দিনগুলোতে এর কদর এক ফোঁটাও কমেনি। বংশপরম্পরায় চলে আসা ভালবাসা ও পরিশ্রমই আজও বাঁচিয়ে রেখেছে বর্ধমানের এই ঐতিহ্যকে।





