TRENDING:

Lovely Maitra vs Roopa Ganguly: তারকা-টক্কর, লাভলির বিপক্ষে প্রার্থী রূপা! সোনারপুর দক্ষিণে লড়াই জমিয়ে দিল বিজেপি

Last Updated:

Lovely Maitra vs Roopa Ganguly: সোনারপুর দক্ষিণ প্রার্থী হয়েই এবার লাভলির সঙ্গে যুযুধান রূপা গঙ্গোপাধ্যায়। জমজমাট লড়াই দুই তারকা প্রার্থীর...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আদৌ তাঁকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে কিনা তা নিয়েই ছিল জল্পনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফের আস্থা রাখতেই জোরকদমে প্রচার শুরু করে ফেলেছেন অরূন্ধতী অর্থাৎ লাভলি। আর বৃহস্পতিবার বিজেপি শিবির সেই সিটেই নাম ঘোষণা করল আরেক তারকা প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়কে।
লাভলির সঙ্গে যুযুধান রূপা গঙ্গোপাধ্যায়
লাভলির সঙ্গে যুযুধান রূপা গঙ্গোপাধ্যায়
advertisement

সোনারপুর দক্ষিণ প্রার্থী হয়েই এবার লাভলির সঙ্গে যুযুধান রূপা গঙ্গোপাধ্যায়। তারকা প্রার্থীর দাবি, ‘পার্টি অনেক বড় দায়িত্ব দিয়েছে৷ পালন করার চেষ্টা করব৷ পশ্চিমবঙ্গে সবার জন্য পরিবর্তন প্রয়োজন৷ তার জন্য যা পরিশ্রম করার করব৷’

অরূন্ধতি মৈত্র, লাভলী মৈত্র নামেই বেশি পরিচিত, একজন বাঙালি টেলিভিশন অভিনেত্রী এবং একজন রাজনীতিবিদ। তিনি স্টার জলসায় ২০১৩ সালের ব্যাপক জনপ্রিয় বাংলা টেলিভিশন সিরিয়াল জল নূপুরে প্রধান অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি মোহর এবং গুড্ডির মতো অন্যান্য বাংলা টিভি সিরিজেও অভিনয় করেছেন। অন্যদিকে, রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়।

advertisement

আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী ঘোষণায় গতি বাড়াল বিজেপি। প্রথম দফার পর এবার দ্বিতীয় তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির । নতুন তালিকায় রয়েছে ১১২ জন প্রার্থীর নাম। এর মধ্যে একজন বিজেপি সমর্থিত প্রার্থীও রয়েছেন ৷ বাকি রইল আরও ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা। সূত্রের খবর, খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা সামনে আনতে চলেছে পদ্ম শিবির ।

advertisement

গত ১৬ মার্চ প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি । সেই তালিকাতেই সবচেয়ে বেশি নজর কাড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসঙ্গে নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর– দুই আসন থেকেই বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় তালিকায়ও একাধিক চমক রেখেছে বিজেপি।

আরও পড়ুন: ৩০ দিনে মোদি ১৪-শাহ ৮ র‍্যালি! বাংলায় ভোটপ্রচারে ঝড় তুলতে বিজেপির বড় প্ল্যান, কী কী হবে?

advertisement

হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির রেখা পাত্রকে, হাওড়ার শ্যামপুরে প্রার্থী করা হয়েছে অভিনেতা তথা খড়গপুর সদরের বিদায়ী সাংসদ হিরণ্ময় চট্টোপাধ্যায়কে, মাথাভাঙায় প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের কাউন্সিলর বিজয় ওঝাকে। জগদ্দলে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে, মানিকতলায় তাপস রায়কে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি নোয়াপাড়ায় অর্জুন সিং, ব্যারাকপুরে আইনজীবী কৌস্তভ বাগচী, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জে অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং কাশীপুর-বেলগাছিয়ায় রীতেশ তিওয়ারিকে প্রার্থী করেছে দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুভেন্দুর জেলায় প্রার্থী প্রাক্তন ভারতীয় সেনা, বিপক্ষে দখল ধরে রাখতে ময়দানে তৃণমূলের জেলা সভাপতি! নজরে পটাশপুর
আরও দেখুন

অর্পণ মণ্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lovely Maitra vs Roopa Ganguly: তারকা-টক্কর, লাভলির বিপক্ষে প্রার্থী রূপা! সোনারপুর দক্ষিণে লড়াই জমিয়ে দিল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল