TRENDING:

BJP Assembly Election Candidate 2026: পরিতোষকে চাই না, দাবিতে অনড় আলিপুরদুয়ারের বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা 

Last Updated:
BJP Assembly Election Candidate 2026: বিজেপি জেলা নেতৃত্বরা বিক্ষোভের প্রথম দিনেই জানিয়েছিলেন ৭২ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন হবে। ততক্ষণ প্রার্থী পরিতোষ দাস কোনও নির্বাচনী প্রচার করবেন না। কিন্তু বিপরীত ছবি দেখা যেতেই আন্দোলনে বিক্ষুব্ধরা।
advertisement
1/5
পরিতোষকে চাই না, দাবিতে অনড় আলিপুরদুয়ারের বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা 
আলিপুরদুয়ার,অনন্যা দে: বিজেপি জেলা নেতৃত্বরা বিক্ষোভের প্রথম দিনেই জানিয়েছিলেন ৭২ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন হবে। ততক্ষণ প্রার্থী পরিতোষ দাস কোনও নির্বাচনী প্রচার করবেন না। কিন্তু বিপরীত ছবি দেখা যেতেই আন্দোলনে বিক্ষুব্ধরা। আদতে জেলা নেতৃত্বরা পরিতোষ দাসের বিরুদ্ধে ওঠা আওয়াজ দমিয়ে রাখতে ললিপপ খাওয়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ বিক্ষুব্ধ কর্মীদের।
advertisement
2/5
আবারও বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ কর্মীরা।আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে অবস্থানে বসেছেন বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী পরিতোষ দাসকে তারা কোনমতে প্রার্থী হিসেবে মেনে নেবেন না আবারও জানিয়ে দিয়েছেন।
advertisement
3/5
বিজেপি দলকে ভালবেসে তাঁরা আছেন দলে। কোনও নেতারা এই দলে তাঁদের টেনে আনেনি বলে জানিয়েছেন তাঁরা।জেলা নেতৃত্বরা চাইছেন পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে কিন্তু তাঁরা চাইছেন না। এই প্রার্থী বদল না হলে দলের বিক্ষুব্ধ কর্মীরা ভোটের কোনও কাজ করবেন না।
advertisement
4/5
গতবার বিধানসভা নির্বাচনে এরকম এক ব্যক্তিকে দল প্রার্থী করেছিল। তবে নির্বাচনের পর পর তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরিতোষ দাস এই ঘটনা আবার ঘটাবেন বলে বিক্ষুব্ধদের দাবি। তাছাড়াও বিজেপি-র কোনও সাংগঠনিক নেতা তিনি নন বলে জানা যায়।
advertisement
5/5
রাতুল ঘোষ নামে এক বিক্ষুব্ধ দলীয় কর্মী জানান, " পরিতোষ দাস জয়ী হলে নিজের আখের গোছাবেন। এবারে আর এক ঘটনা পুনরাবৃত্তি চাইছিনা আমরা। যতক্ষণ প্রার্থী বদল না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। "
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
BJP Assembly Election Candidate 2026: পরিতোষকে চাই না, দাবিতে অনড় আলিপুরদুয়ারের বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা 
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল