TRENDING:

WB Assembly Election 2026: নির্বাচন ঘোষণার পরেও সরকারি সম্পত্তির ওপর দলীয় পতাকা, ব্যানার! কী হবে, কড়া নিয়ম জানিয়ে দিলেন কমিশনের আধাকরিকরা

Last Updated:
WB Assembly Election 2026: আদর্শ আচরন বিধি ভেঙে সরকারি সম্পত্তির ওপর রাখা যাবে না কোনও রাজনৈতিক দলের প্রচার সম্পর্কিত পোস্টার, ব্যানার অথবা পতাকা। নিয়ম ভাঙলে কি ব্যবস্থা নেওয়া হবে, পরিদর্শনে গিয়ে জানিয়ে দিলেন কমিশনের আধিকারিকরা। চলছে নজরদারি।
advertisement
1/5
নির্বাচন ঘোষণার পরেও সরকারি সম্পত্তির ওপর দলীয় পতাকা, ব্যানার! জেনে নিন কমিশনের কড়া নিয়ম
রাজ্যে দু'দফায় নির্বাচন ঘোষণা করেছে কমিশন। ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আদর্শ আচরণবিধি অনুযায়ী এই সময় সরকারি সম্পত্তির ওপর কোনও রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, পতাকা রাখা যায় না।
advertisement
2/5
যথাযথভাবে সেই নিয়ম পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখলেন কমিশনের আধিকারিকরা। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যদি কোনও রাজনৈতিক দল এই নিয়মের উলঙ্ঘন করে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
3/5
কমিশনের এমসিসি টিমের আধিকারিক কল্যাণ চৌধুরী জানিয়েছেন, সরকারি কোনও জায়গা, বিদ্যুতের খুঁটি বা এই ধরনের সরকারি সম্পত্তির ওপর রাজনৈতিক দলের প্রচার সম্পর্কিত কোনও পতাকা, পোস্টার বা ফেস্টুন রাখা যাবে না। যে সমস্ত দলের প্রচার সম্পর্কিত এই জাতীয় জিনিস সরকারি জায়গায় রয়েছে, সেগুলিকে সরিয়ে ফেলতে নির্দিষ্ট দলকে বলা হচ্ছে।
advertisement
4/5
তবে যদি নির্দেশের পরেও সেগুলি সরিয়ে নেওয়া না হয়, তাহলে এমসিসি টিমের আধিকারিকরা সেগুলি খুলে নেবেন। তারপর সেগুলি জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসকের দফতরে জমা করা হবে।
advertisement
5/5
আদর্শ আচরণ বিধি ঘোষণা হওয়ার পর থেকেই আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঘুরছেন। খতিয়ে দেখছেন নিয়ম ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে কিনা। আদর্শ আচরণবিধি যাতে মেনে চলা হয়, তার জন্য নজরদারি চলবে বলেও জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: নির্বাচন ঘোষণার পরেও সরকারি সম্পত্তির ওপর দলীয় পতাকা, ব্যানার! কী হবে, কড়া নিয়ম জানিয়ে দিলেন কমিশনের আধাকরিকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল