Swapna Barman News: অসুস্থ বাবাকে রেখে নির্বাচনী প্রচার! সতীপীঠে পুজো দিয়ে নতুন লড়াইয়ে নামলেন স্বপ্না বর্মন
- Reported by:SUROJIT DEY
- Published by:Tias Banerjee
Last Updated:
Election News: পুজো শেষে তিনি জানান, বাবার সুস্থতা কামনাই এই মুহূর্তে তাঁর কাছে সবচেয়ে বড় প্রার্থনা। বর্তমানে তাঁর বাবা অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “বাবার আশীর্বাদ আর ভগবানের কৃপা নিয়েই আমি এই পথচলা শুরু করতে চাই।” রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর থেকেই স্বপ্না বর্মনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা
advertisement
1/5

ভোটে নাম ঘোষনার পরেই পরিবারের টানাপড়েন! নতুন ভবিষ্যতের পথে এগোতেই প্রিয়জনকে বাঁচানোর লড়াই... সেই পরিস্থিতিতেই নতুন উদ্যমে শুরু ভোটের প্রচার। এদিন পুজো দিয়ে প্রচার শুরু স্বপ্না বর্মনের, বাবার সুস্থতা কামনায় আবেগঘন মুহূর্ত।
advertisement
2/5
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আন্তর্জাতিক অ্যাথলেট তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী সতীপীঠ ভ্রামরী দেবী মন্দিরে পুজো দেন তিনি। কথিত রয়েছে, এই পীঠস্থানে সতীর পা পড়েছিল, ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থানীয়দের কাছে এই মন্দিরের আবেগও গভীর। সেই আবহেই প্রার্থনার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক যাত্রার সূচনা করলেন স্বপ্না।
advertisement
3/5
পুজো শেষে তিনি জানান, বাবার সুস্থতা কামনাই এই মুহূর্তে তাঁর কাছে সবচেয়ে বড় প্রার্থনা। বর্তমানে তাঁর বাবা অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “বাবার আশীর্বাদ আর ভগবানের কৃপা নিয়েই আমি এই পথচলা শুরু করতে চাই।” রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর থেকেই স্বপ্না বর্মনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
4/5
উত্তরবঙ্গের পরিচিত ক্রীড়াবিদ হিসেবে তাঁর জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনই নতুন ভূমিকায় তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশাও বাড়ছে। তিনি আরও জানান, মানুষের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
advertisement
5/5
এদিন মন্দির চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের যথেষ্ট ভিড় দেখা যায়। সকলে মিলে তাঁর বাবার দ্রুত আরোগ্য এবং আগামীর পথচলার সাফল্য কামনা করেন। জানা গিয়েছে, শুক্রবার থেকেই রাজগঞ্জ বিধানসভা জুড়ে পূর্ণোদ্যমে প্রচারে নামবেন স্বপ্না বর্মন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Swapna Barman News: অসুস্থ বাবাকে রেখে নির্বাচনী প্রচার! সতীপীঠে পুজো দিয়ে নতুন লড়াইয়ে নামলেন স্বপ্না বর্মন