TRENDING:

Suvendu Adhikari: দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী...বাঁধা ছিল মঞ্চ! তারপরেই এলাকায় ঘটে গেল উলটপুরাণ, বিজেপি বলল নাটক

Last Updated:

পরিবর্তন যাত্রায় শামিল হতে কাঁকরডাঙা মোড়ে দাঁড়িয়েছিল ১২০টি পরিবার৷ কিন্তু, খানিক পরে তাঁদেরই হাতে তৃণমূলের পতাকা তুলে দিতে দেখা যায় এলাকার তৃণমূল জেলা সভাপতিকে৷

advertisement
পাত্রসায়র, বাঁকুড়া: বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে গিয়ে তৃণমূলের যোগদান করলেন ১২০টি পরিবারের প্রায় ৩০০ জন ভোটার। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের কাঁকরডাঙা মোড়ে। বিজেপির কোনও কর্মী তৃণমূলে যোগ দেননি, তৃণমূলেরই কর্মীদের হাতে পতাকা ধরিয়ে যোগদানের নাটক করা হয়েছে পাল্টা দাবি বিজেপির।
শুভেন্দু অধিকারী এলাকা ছাড়তেই উলটপূরাণ
শুভেন্দু অধিকারী এলাকা ছাড়তেই উলটপূরাণ
advertisement

গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ছিল। এই পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ স্থানীয় বিজেপি বিধায়করা। বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর, ইন্দাস, খন্ডঘোষ হয়ে পরিবর্তন যাত্রা পাত্রসায়র ব্লকের কাঁকরডাঙ্গা মোড় হয়ে সোনামুখী ছুঁয়ে বড়জোড়া যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন :সুপ্রিম কোর্টে ‘মানুষের জয়’, ৫ দিন পরে ধর্না প্রত্যাহার মমতার! বললেন, ‘খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে’

advertisement

অন্যান্য জায়গার মতো এই পরিবর্তন যাত্রা উপলক্ষে কাঁকরডাঙা মোড়ে তৈরি ছিল বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ। কিন্তু নির্দিষ্ট সময়ের তুলনায় অনেক দেরি হওয়ায় কাঁকরডাঙা মোড়ে পৌঁছনোর অনেক আগেই ইন্দাসের শাসপুর এলাকায় পরিবর্তন যাত্রার বিশেষ যান থেকে নেমে শুভেন্দু অধিকারী গাড়িতে চড়ে রওনা দেন বড়জোড়ার জনসভা স্থলের উদ্দেশে।

এদিকে শুভেন্দু অধিকারী গাড়িতে চড়ে কাঁকরডাঙা মোড় পেরিয়ে যেতেই পরিবর্তন যাত্রার জন্য কাঁকরডাঙা মোড়ে তৈরি পরিবর্তন যাত্রার মঞ্চ খুলে ফেলা হয়। তড়িঘড়ি ওই মোড়েই স্থানীয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২০ টি বিজেপি কর্মীর পরিবার তৃণমূলে যোগ দেন। দলবদলুদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত।

advertisement

আরও পড়ুন :এবার একুশের ভোট পরবর্তী হিংসায় নজর জ্ঞানেশ কুমারের! তথ্য তলব, প্রয়োজনে ওসি-দের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

দলবদলুদের দাবি, তাঁরা শুভেন্দু অধিকারীর পরিবর্তন যাত্রায় সামিল হতে তাঁরা কাঁকরডাঙা মোড়ে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে শুভেন্দু অধিকারী গাড়িতে চড়ে এলাকা দিয়ে পেরিয়ে গেলেও কর্মীদের আবেগকে বিন্দুমাত্র পাত্তা দেননি। তাছাড়া, এলাকায় থাকা বিজেপি বিধায়ক তাঁদের এলাকার উন্নয়নেও সেভাবে নজর দেননি। তাই তাঁরা অভিমানে দল বদল করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তৃণমূলের জেলা সভাপতির দাবি এস আই আর এ এলাকার বহু ভোটারের নাম বাদ পড়েছে। ক্ষোভের মুখে পড়ার ভয়েই বিরোধী দলনেতা কাঁকরডাঙা মোড়ে দাঁড়ানোর সাহস করেননি। স্বাভাবিকভাবেই বিজেপির পরিবর্তন যাত্রা তৃনমূলের উন্নয়ন যাত্রায় পরিণত হয়েছে। বিজেপির পাল্টা দাবি বিজেপির কোনও কর্মীর পরিবার তৃণমূলে যোগ দেয়নি। খবরের শিরোনামে আসার উদ্দেশ্যে তৃণমূলের কর্মীদের হাতেই দলীয় পতাকা ধরিয়ে নাটক করেছে তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Suvendu Adhikari: দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী...বাঁধা ছিল মঞ্চ! তারপরেই এলাকায় ঘটে গেল উলটপুরাণ, বিজেপি বলল নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল