TRENDING:

West Bengal Election 2026: আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কী করে? বড় ঘোষণা মমতার! ভোটের আগেই দিয়ে দিলেন এক বড় শর্তও

Last Updated:

আজীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দেন তিনি—এই সুবিধা পেতে হলে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। বুধবার বীরভূমের নানুরে আয়োজিত এক জনসভা থেকে তিনি এই বার্তা দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নানুর: আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার আশ্বাস দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সঙ্গে দিলেন একটি শর্তও লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। বুধবার, বীরভূমের নানুরে একটি জনসভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

এই প্রসঙ্গে তিনি বলেন, ” লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন পেতে চান তো? তাহলে জোড়াফুল।”

প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে ১৫০০ করা হয়েছে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার আজীবন বিষয়টিও বুধবার জানালেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, “এখানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশ্ববাংলার নামে হয়েছে, কারণ অনেকে শান্তিনিকেতনে পড়তে চায়।”

advertisement

তাঁর কথাতে উঠে আসে তারাপীঠের কথাও। তিনি বলেন, “কঙ্কালীতলায় ২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করা হয়েছে। এখন তারাপীঠ গেলে চমকে উঠবেন, কী ছিল, আর কী হয়েছে। বক্রেশ্বর শিব মন্দির কত বিখ্যাত।”

এছাড়াও তিনি বলেন, “শাল নদীর উপরে সেতু নির্মাণ সতেরো কোটি টাকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বোলপুরে একটি নানুর দুটো কর্মতীর্থ করা হয়েছে।

advertisement

বীরভূমে হস্তশিল্প বিখ্যাত বলে তিনি জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখানে আসলে আমরা উত্তরীয় কিনি। এখানকার ব্যাগ, বিদেশিরা এসে কিনে নিয়ে যায়। বোলপুর থেকে নানুরের দূরত্ব খুব কম।”

সেরা ভিডিও

আরও দেখুন
সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি
আরও দেখুন

এরপরেই তাঁর কথায় উঠে কৃষকদের কথা। এই প্রসঙ্গে মমতা বলেন, “কৃষকরা আমার গর্ব। মাঠে মনে হচ্ছিল মসলিন পাতা আছে। আলুচাষি, ধানচাষিদের জন্য শস্যবীমা আছে। চাষিদের আমরা ১০০০ টাকা দেওয়া হয়, ভাগচাষী দের ৪০০০ টাকা দেওয়া হয়। আগে যারা সেচের জন্য বিদ্যুৎ বিভাগকে বিল দিতেন, সেটাও এখন বিনামূল্যে করে দিয়েছি।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
West Bengal Election 2026: আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কী করে? বড় ঘোষণা মমতার! ভোটের আগেই দিয়ে দিলেন এক বড় শর্তও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল