TRENDING:

Cancelled Trains Resumes: মুম্বই যাওয়ার দুশ্চিন্তা শেষ! ৪ এপ্রিল থেকে ট্র্যাকে ফিরছে শালিমার এক্সপ্রেস, টিকিট কাটার আগে দেখে নিন সময়সূচি

Last Updated:
Shalimar-Mumbai Train: দক্ষিণ-পূর্ব রেলের বড় সিদ্ধান্ত, শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস সহ একাধিক ট্রেন ফের চালু। এপ্রিলের যাত্রী চাপ কমাতে বড় স্বস্তি মিলবে বলে আশা
advertisement
1/6
মুম্বই যাওয়ার দুশ্চিন্তা শেষ! ৪ এপ্রিল থেকে ট্র্যাকে ফিরছে শালিমার এক্সপ্রেস, এক ক্লিকেই জানুন সময়সূচি
দক্ষিণ-পূর্ব রেলের যাত্রী-দুর্ভোগ লাঘব করতে বাতিল হওয়া একাধিক দূরপাল্লার ট্রেন পুনরায় চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বে বাতিল থাকা শালিমার ও লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) মুম্বই রুটের গুরুত্বপূর্ণ ট্রেনগুলি ফের নির্ধারিত সময়সূচি মেনে ট্র্যাকে ফিরতে চলেছে। রেলের এই সিদ্ধান্তে বিশেষত এপ্রিল মাসের যাত্রী-চাপ সামলানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বাতিল হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু হওয়ায় খুশি যাত্রীরা।
advertisement
2/6
রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ১৮০৩০ নম্বর শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস আগামী ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পুনরায় নিয়মিত চলাচল করবে। ঠিক একইভাবে ফিরতি পথে ১৮০২৯ নম্বর এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস পরিষেবা দেবে আগামী ৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।
advertisement
3/6
এছাড়াও যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে ১২১০১ নম্বর এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস ও ১২১০২ নম্বর শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস গোটা এপ্রিল মাস জুড়ে বিভিন্ন নির্দিষ্ট দিনে যাতায়াত করবে।
advertisement
4/6
উল্লেখ্য, গত বেশ কিছু সময় ধরে এই রুটের ট্রেনগুলি বাতিল থাকায় চরম বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে মুম্বইগামী রোগী এবং সাধারণ পর্যটকদের কাছে এই ট্রেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনগুলি পুনরায় চালু হওয়ার খবরে যাত্রী মহলে খুশির হাওয়া বইছে।
advertisement
5/6
খড়গপুর ও সংলগ্ন এলাকার রেল যাত্রীদের মতে, দীর্ঘদিন ধরে পরিষেবা বন্ধ থাকায় যাতায়াতের ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, রেলের এই সময়োচিত সিদ্ধান্তে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।
advertisement
6/6
মূলত গরমের ছুটির মরসুম শুরুর আগেই ট্রেনগুলি সচল হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্বস্তি ফিরবে অসংরক্ষিত ও সংরক্ষিত—উভয় শ্রেণির যাত্রীদের মধ্যে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Cancelled Trains Resumes: মুম্বই যাওয়ার দুশ্চিন্তা শেষ! ৪ এপ্রিল থেকে ট্র্যাকে ফিরছে শালিমার এক্সপ্রেস, টিকিট কাটার আগে দেখে নিন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল