TRENDING:

Supreme Court on SIR: ৬ এপ্রিলের মধ্যেই প্রথম দফার সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি? বুধবার সুপ্রিম কোর্টের SIR শুনানিতে কী জানা গেল, জানুন বিস্তারিত

Last Updated:

Supreme Court on SIR: এদিন আদালতে ফর্ম ৬ নিয়ে অভিযোগ তোলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়৷ জানান, “দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়ে রয়েছে সিইও অফিসে। আমাদের কাছে ভিডিও আছে। একজন ব‍্যক্তি ৩০ হাজার ফর্ম-৬ জমা করছেন?”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অ্যাডজুডিকেটেড অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় থাকা ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষ নামেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি৷ আর তার পরেই এসআইআর প্রক্রিয়ায় কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ৷ এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল যে, হাই কোর্টের প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের (৬০ লক্ষ বিবেচনাধীন) নিষ্পত্তি হয়ে যাবে৷
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা
advertisement

সেই সময় কমিশনের তরফে বলা হয়, ‘‘আমরা আর্জি জানাব, ৬ এপ্রিল রাতের মধ্যেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায়৷ কারণ, আমাদের ভোটার লিস্ট ফ্রিজ করতে হবে৷’’

সেই সময় আদালত জানান, ‘‘১৫২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট ৬ রাতের মধ্যে ফ্রিজ করা যেতে পারে৷ বাকি ৭ বা ৮ তারিখে করলেও হবে৷ আপনারা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সহযোগিতা করুন৷’’

advertisement

আরও পড়ুন: ‘ফর্ম ৬ জমা করছিল, বাইরের নাম ঢোকাচ্ছিল,’ নানুরের মঞ্চ থেকে অভিষেকের সুরে সুর! বিজেপি-কে সরাসরি তোপ মমতার

বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘হাই কোর্টের প্রধান বিচারপতির চিঠিতে আমরা সন্তুষ্ট। প্রায় ৪৭ লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে।” একই সঙ্গে তিনি জানান, ট্রাইবুনালও দ্রুত কাজ শুরু করবে।

advertisement

এদিন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, ‘‘আজ, বুধবার (প্রাক্তন বিচারপতিদের) প্রশিক্ষণ দেওয়া হবে৷ আগামিকাল (বৃহস্পতিবার) থেকে ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে। ’’

এদিনের শুনানিতে ফর্ম ৬ সংক্রান্ত বিষয়টিও সুপ্রিম কোর্টে উত্থাপন করেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ”চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। বিচারাধীন থাকা নামের নিষ্পত্তির কাজ চলছে। সেই সময় কমিশনে কীভাবে বান্ডিল বান্ডিল ফর্ম ৬ জমা পড়ছে।”

advertisement

আরও পড়ুন: ‘আগে যেটা সিপিএম করত, এখন বিজেপি করে,’ একযোগে দুই দলকে আক্রমণ! নানুরে মমতার মুখে হঠাৎ কেন সুচপুর হত্যাকাণ্ড?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়ে রয়েছে সিইও অফিসে। আমাদের কাছে ভিডিও আছে।” আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “এত নথি যাচাই করা সম্ভব কীভাবে?” যার উত্তরে কমিশন জানায়, “আমরা শুধু এটুকুই বলতে চাই নাম তুলতে ফর্ম জমা করা অধিকার।” প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “একজন ব‍্যক্তি ৩০ হাজার ফর্ম-৬ জমা করছেন?” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান সেখানে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অক্সিজেন সাপোর্ট নিয়েও মাঠে, মানুষের পাশে থাকতে হার মানেননি লালন
আরও দেখুন

পালটা যুক্তি দিয়ে নির্বাচন কমিশন জানায় আইনগত অধিকারে বাধা দেওয়া যায় না। ফর্ম ৬ নিয়ে কমিশনের আইনজীবী বলেন, “আইনের অনুচ্ছেদ ২৩ অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। আজ কেউ যদি ১৮ বছরে পা দেন, তাঁরও (ভোটার তালিকায় নাম তোলার) অধিকার আছে। কারও আইনগত অধিকার থাকলে, তা কেউ বাধা দিতে পারে। তবে এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রাজ্যকে আবেদনের কথা বলেন প্রধান বিচারপতি। দীর্ঘ শুনানি শেষে এদিনের মতো এসআইআর মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ৬ এপ্রিল ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Supreme Court on SIR: ৬ এপ্রিলের মধ্যেই প্রথম দফার সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি? বুধবার সুপ্রিম কোর্টের SIR শুনানিতে কী জানা গেল, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল