TRENDING:

Bankura News: গেঞ্জিতেই ফুটে উঠল ছাতনার মন্দির-রাজবাড়ি, রং-তুলির ট্রেন্ডে ঐতিহ্যের নতুন ঠিকানা

Last Updated:

Bankura News: গেঞ্জিকেই ক্যানভাস বানিয়ে ছাতনার মন্দির, রাজবাড়ি ও শুশুনিয়ার ছবি তুলে ধরলেন অংশগ্রহণকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গরমের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে টি-শার্টের চাহিদা, আর সেই সুযোগেই শিল্পচর্চার এক অভিনব দৃষ্টান্ত গড়ে উঠল বাঁকুড়ার ছাতনায়। গেঞ্জি বা টি-শার্টকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরার এক সৃজনশীল উদ্যোগ দেখা গেল বৈদ্যপাড়া সংস্কৃত মঞ্চে অনুষ্ঠিত টি-শার্ট পেইন্টিং ওয়ার্কশপে। একসময়ের সামন্তভূম ছাতনার ঐতিহাসিক গুরুত্বকে রঙে-তুলিতে নতুনভাবে জীবন্ত করে তুললেন শিল্পীরা।
advertisement

এই কর্মশালার আয়োজন করেন রং বেরঙের আর্ট গ্যালারির অধ্যক্ষ দিব্যেন্দু কর্মকার। প্রায় ৪০ জন চিত্রশিল্পী অংশ নেন এই উদ্যোগে। অংশগ্রহণকারীরা সাধারণ টি-শার্টকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে তাঁদের সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলেন এলাকার বিভিন্ন পুরাকীর্তি, ইতিহাস ও লোকজ সংস্কৃতির ছবি। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে এটি ছিল শেখার এবং নিজের শিকড়কে জানার এক অনন্য সুযোগ।

advertisement

আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল

উদ্যোক্তা দিব্যেন্দু কর্মকার জানান, ‘টি-শার্টের উপর রঙের আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে ছাতনার পুরনো ও নতুন বাসুলী মন্দির, ঐতিহ্যবাহী ছাতনা রাজবাড়ি, শুশুনিয়া পাহাড় ও ঝর্ণা, পাথর শিল্প এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন। প্রতিটি ডিজাইনে ফুটে ওঠে বাঁকুড়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, যা একদিকে যেমন শিল্পের প্রকাশ, তেমনই অন্যদিকে এলাকার পরিচিতিকে আরও বিস্তৃত করে তুলছে।’

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু
আরও দেখুন

উদ্যোক্তাদের মতে, এই ধরনের কর্মশালা শুধু শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মকে নিজের মাটির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অংশগ্রহণকারীরাও এমন উদ্যোগে সামিল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিল্প আর ঐতিহ্যের এই মেলবন্ধন ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলেই আশা করছেন সকলেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: গেঞ্জিতেই ফুটে উঠল ছাতনার মন্দির-রাজবাড়ি, রং-তুলির ট্রেন্ডে ঐতিহ্যের নতুন ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল