TRENDING:

Bankura News: বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আস্ত ট্রাক্টর-ডাম্পার, আঁচ এসে পড়ল দোতলা বাড়িতেও

Last Updated:

Bankura News: বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটি ট্রাক্টর ও একটি ডাম্পার। ঘন ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। তৈরি হয় প্রবল আতঙ্কের পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি ডাম্পার ও একটি ট্রাক্টর। মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ বাঁকুড়া জেলার ইঁদপুর ব্লকের বগা সংলগ্ন একটি জঙ্গলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা জঙ্গলের ভিতরে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। গোটা এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, জঙ্গলের মধ্যে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, জঙ্গলের ভিতরে থাকা একটি পাথর ভাঙার মেশিনের পাশেই একটি ট্রাক্টর ও একটি ডাম্পার দাঁড় করানো ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই দুটি ভারী যান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পরিস্থিতি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

advertisement

আরও পড়ুনঃ কামারহাটিতে বিধ্বংসী আগুন! ধোঁয়ায় ঢাকল চারপাশ, আকস্মিক অগ্নিকাণ্ডে ভয়ে কাঁটা স্থানীয়রা

আগুনের তীব্রতায় জঙ্গল লাগোয়া একটি দোতলা বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পাশাপাশি আশেপাশের জঙ্গলেরও একটি বড় অংশ পুড়ে যাওয়ায় পরিবেশগত ক্ষতির আশঙ্কা বাড়ছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এলাকাবাসী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁকুড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের দীর্ঘ ও কঠোর প্রচেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও দমকল বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আস্ত ট্রাক্টর-ডাম্পার, আঁচ এসে পড়ল দোতলা বাড়িতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল