TRENDING:

Balurghat Dakat Kali: বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী! মা তারার পরনে বাঘছাল, দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে দেবীর আরাধনা

Last Updated:

Balurghat Dakat Kali: বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী। দেবী এখানে পূজিত হন মা তারা রূপে। ডাকাতদের হাতেই কালীর আরাধনা শুরু। মায়ের পরনে বাঘছাল। নেই নির্দিষ্ট কোন মন্দির। দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে মায়ের পুজো করা হয় এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী মন্দির। যার মধ্যে অন্যতম ডাকাত কালী। বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী মা তারা রূপে পূজিত হন। রঘুনাথপুরে (সাবেক বোলদাবাড়ি) অবস্থিত এই মন্দির এলাকাটি এক সময়ে ঘন জঙ্গল ছিল। জঙ্গলেই শুরু হয় তারা কালীর আরাধনা। মা তারার পরনে বাঘছাল। তবে তারা কালীর নাম ডাকাত কালী হল কেন?
বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী
বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী
advertisement

ডাকাত কালী নামের উৎস হিসাবে জানা যায়, ঘন জঙ্গলের মধ্যে ডাকাতরাই প্রথম দেবীর আরাধনা শুরু করে। সেই থেকে লোকমুখে ডাকাত কালী নাম ছড়িয়ে পড়ে। ডাকাতি করতে যাওয়ার আগে তারা মায়ের পুজো দিত ডাকাতরা। পরবর্তীকালে নির্জন জায়গায় মানুষের বসবাস বাড়ে। ঘন জঙ্গল এলাকা জনবসতিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু মায়ের পুজো অটুট থাকে। ধীরে ধীরে তারা কালীর পুজো সাধারণ মানুষের হাতে চলে আসে।

advertisement

আরও পড়ুনঃ জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে ঘোরানো হয় গ্রাম! চলে হৈ-হুল্লোড়, আবির খেলা, বীরভূমের আজব গাঁয়ে ‘উদ্ভট’ এই প্রথা কেন পালিত হয় জানেন?

তবে এও শোনা যায়, ডাকাতদের আড়ালে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীরা মায়ের পুজো করতেন। ব্রিটিশ আমলে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ সরকার ‘ডাকাত’ হিসেবে চিহ্নিত করত। এই বিপ্লবীরাই লোকচক্ষুর অন্তরালে ডাকাত সেজে জঙ্গলে মায়ের আরাধনা করতেন। যদিও বালুরঘাট ডাকাত কালী পুজোর প্রকৃত ইতিহাস নিয়ে নিশ্চিত কিছু জানা যায় না।

advertisement

আরও পড়ুনঃ আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! মন খারাপ পর্যটকদের, কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

তারা কালীর পরনে রয়েছে বাঘের ছাল। বৈষ্ণব মতে মায়ের পুজো করা হয়। দেবীর নির্দিষ্ট কোন মন্দির নেই। খোলা আকাশের নীচেই সারা বছর পড়ে থাকে মা তারার বেদী। দীপান্বিতা অমাবস্যায় নিয়ম-নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করে এলাকাবাসী। গড়া হয় দেবীর প্রতিমা। পুজোর জন্য খড় দিয়ে অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয়। সারা রাত চলে পুজো। প্রথা মেনে, সূর্যোদয়ের আগে তারা কালীকে পার্শ্ববর্তী আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয়। সকালে প্রসাদ বিতরণ হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat Dakat Kali: বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী! মা তারার পরনে বাঘছাল, দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে দেবীর আরাধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল