Digha Tajpur Mandarmani news: রাহুলের শোক কাটিয়ে ওঠার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা! তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃ*ত্যু চিকিৎসক দম্পতির
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Digha Tajpur Mandarmani news: রাহুলের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই ফের সমুদ্রে দুর্ঘটনা। তলিয়ে গিয়ে মৃত্যু হল চিকিৎসক দম্পতির। বুধবার রাতে ভেসে উঠল দুজনের দেহ।
advertisement
1/5

পঙ্কজ দাশ রথী/তাজপুর/পূর্ব মেদিনীপুর: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে মৃত্যুর রেশ না কাটতেই ফের সমুদ্রে দুর্ঘনা। তলিয়ে গিয়ে মৃত্যু হল দুজনের। এবার সমুদ্রে নেমে মৃত্যুর মুখে পড়লেন চিকিৎসক দম্পতির। প্রতীকী ছবি
advertisement
2/5
তাজপুর সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, চিকিৎসক দম্পতি গতকাল তাজপুর বিশ্ব বাংলা ঘাটে জোয়ার চলাকালীন নেমে পড়েন। তার পরে তলিয়ে মৃত্যু হয়। মন্দারমণির থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রতীকী ছবি
advertisement
3/5
স্থানীয়দের দাবি তাজপুরে রাতের দিকে ওই দুটি দেহ ভাসতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ দেহ দুটিকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ধোষণা করা হয়। মৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা এলাকায়। খবর পাওয়ার পরেই পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতীকী ছবি
advertisement
4/5
পাশাপাশি সমুদ্রে নেমে স্নানের সময় দাদু ও নাতনি দিঘার ক্ষনিকা ঘাটের কাছে আচমকাই জলে তলিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা। অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতীকী ছবি
advertisement
5/5
রবিবার তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তার পরিবার-কলাকুশলী ভক্তরা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Digha Tajpur Mandarmani news: রাহুলের শোক কাটিয়ে ওঠার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা! তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃ*ত্যু চিকিৎসক দম্পতির