Digha Tajpur Mandarmani news: সমুদ্রে পর পর দুর্ঘটনা, এবার মৃ*ত্যু চিকিৎসক দম্পতির! কেন তলিয়ে গেলেন দু'জন? চাঞ্চল্যকর কারণ
- Reported by:Sujit Bhoumik
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Digha Tajpur Mandarmani news: সমুদ্রে এবার তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই চিকিৎসকের। আগে মৃৃত্যু হয়েছিল অভিনেতা রাহিল কী ভাবে মৃত্যু হল ওই দম্পতির? পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য।
advertisement
1/5

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে মৃত্যুর রেশ না কাটতেই ফের সমুদ্রে দুর্ঘটনা। তলিয়ে গিয়ে মৃত্যু হল দুজনের। এবার সমুদ্রে নেমে মৃত্যুর মুখে পড়লেন চিকিৎসক দম্পতির।
advertisement
2/5
কী ভাবে মৃত্যু হল ওই দম্পতির? পুলিশ সূত্রে খবর, পূর্ণিমার ভালো জোয়ার ছিল। জলোচ্ছ্বাস ছিল সমুদ্রে, তাতেই তলিয়ে যান ওই দম্পতি। সেই সঙ্গে পুলিশি তদন্তে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ তাজপুরে এসে পৌঁছন ওই পর্যটক দম্পতি।
advertisement
3/5
তখনও হোটেল বুক করেননি। তাজপুরে নিজস্ব গাড়িতে এসে গাড়ি থেকে সি বিচে চলে যান দুজনে। সেই সময়ে গাড়িতে ছিলেন চালক।
advertisement
4/5
চালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গাড়ি থেকে নেমে যাওয়ার কিছু সময় পর সৈকতের দিকে এগিয়ে গিয়ে চালক খুঁজতে থাকে দু'জনকে, কিন্তু দেখতে পাননি।
advertisement
5/5
ওই সময় বিচেরই একজন বলেন, "ওদিকে দেখুন দুজনকে ভাসতে দেখা যাচ্ছে। ড্রাইভার গিয়ে দেখে দুজনের মৃতদেহ"।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Digha Tajpur Mandarmani news: সমুদ্রে পর পর দুর্ঘটনা, এবার মৃ*ত্যু চিকিৎসক দম্পতির! কেন তলিয়ে গেলেন দু'জন? চাঞ্চল্যকর কারণ